• ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কোম্পানির পর্ষদে কতজন বিদেশি থাকতে পারবে সে সম্পর্কে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

usbnews
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৩
কোম্পানির পর্ষদে কতজন বিদেশি থাকতে পারবে সে সম্পর্কে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক
নিউজটি শেয়ার করুনঃ

দেশের আর্থিক প্রতিষ্ঠান বা ফাইন্যান্স কোম্পানির পর্ষদে কতজন বিদেশি থাকতে পারবে সে সম্পর্কে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, কোনো ফাইন্যান্স কোম্পানিতে শেয়ার ধারণের অনুপাত হিসাব করে বিদেশি পরিচালকদের সংখ্যা নির্ধারণ করতে পারবে।

বুধবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশে কার্যরত সব ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, কোনো ফাইন্যান্স কোম্পানির পরিচালনা পর্ষদে বিদেশি শেয়ারহোল্ডারদের সর্বোচ্চ সদস্য সংখ্যা অর্থাৎ পরিচালকদের সংখ্যা ওই কোম্পানিতে তাদের ধারণ করা শেয়ার অনুপাতে নির্ধারণ করতে হবে। ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ১৫(১) ধারায় বিদেশি পরিচালকের সংখ্যা নির্ধারণে বাংলাদেশ ব্যাংককে ক্ষমতা দেওয়া হয়েছে। আর এই ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক আজ এ নির্দেশনা জারি করেছে।