• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

পরিবার-পরিজন নিয়ে বনভোজনে গেলেন হাসপাতালের কমপক্ষে ২৫ জন চিকিৎসক

usbnews
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৪
পরিবার-পরিজন নিয়ে বনভোজনে গেলেন হাসপাতালের কমপক্ষে ২৫ জন চিকিৎসক
নিউজটি শেয়ার করুনঃ

ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ওয়াহীদুজ্জামানের মৃত্যুর ৪৮ ঘণ্টা না পেরুতেই পরিবার-পরিজন নিয়ে বনভোজনে গেলেন হাসপাতালের কমপক্ষে ২৫ জন চিকিৎসক। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিষয়টি জানাজানি হয়।

এর আগে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চিকিৎসকরা হবিগঞ্জের একটি রিসোর্টে বনভোজনে যান। বিকেলে তাদের সাথে আরও ১০ জন চিকিৎসক ও তাদের পরিবার যোগ দেয়।

জ্ঞাত মহলের মতে  রিসোর্টে আসতে হলে আগে থেকেই বুকিং দিতে হয়। ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসকদের বনভোজনের জন্য বেশ কিছু রুম বরাদ্দ নেয়া হয়েছিল।

বিষয়টি স্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, চিকিৎসকরা বনভোজনে গিয়েছিলেন। তবে কয়েকজন অনুপস্থিত থাকলেও চিকিৎসা সেবায় কোনো বিঘ্ন ঘটেনি।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহিদুজ্জামান কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেন।