• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

দ্বাদশ সংসদ নির্বাচন: জামানত হারিয়েছেন ১৪৫৪ প্রার্থী

usbnews
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৪
দ্বাদশ সংসদ নির্বাচন: জামানত হারিয়েছেন ১৪৫৪ প্রার্থী
নিউজটি শেয়ার করুনঃ

আইন অনুসারে, মোট কাস্টিং ভোটের সাড়ে ১২ শতাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছেন ১ হাজার ৪৫৬ জন প্রার্থী, যা মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রায় ৭৪ শতাংশ। এর মধ্যে জাতীয় পার্টিরই ২৩৬ জন রয়েছেন। নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো রিটার্নিং কর্মকর্তাদের হালনাগাদ তালিকা থেকে এই তথ্য পাওয়া গেছে।

গত ৭ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোট হয়। এসব আসনে ১ হাজার ৯৬৯ জন অংশ নেন। পরে ১২ ফেব্রুয়ারি নওগাঁ-২ আসনে ভোট হয়, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪ জন। ভোট শেষ হওয়ার পর গত ২৪ জানুয়ারি জামানত হারানোদের তালিকা ও তথ্য চেয়ে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দেয় ইসির নির্বাচন প্রশাসন শাখা। এই তথ্য ১০ কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়।

২৫ হাজার টাকা করে জামানত হারানো ১ হাজার ৪৫৬ জনের ৩ কোটি ৬৪ লাখ টাকা জমা হয়েছে রাষ্ট্রীয় কোষাগারে।

ইসি সূত্রে জানা যায় , ৭ই জানুয়ারির নির্বাচনে জামানত খুইয়েছেন ১ হাজার ৪৫৪ জন প্রার্থী। আর ১২ ফেব্রুয়ারি নওগাঁ-২ আসনের ভোটে জামানত হারান আরও ২ জন। সবমিলিয়ে ৭৩ দশমিক ৭৯ শতাংশ প্রার্থী জামানত হারিয়েছেন।
সবশেষ একাদশ সংসদ নির্বাচনে ১ হাজার ৪২২ জনের জামানত বাজেয়াপ্ত হয়। সেবার ১ হাজার ৮৫০ জনের বেশি। সে হিসাবে জামানত হারানোদের হার সংখ্যা ৭৬ দশমিক ৬৫ শতাংশ। অবশ্য এ নির্বাচনের কোনো পরিসংখ্যান প্রতিবেদন প্রকাশ করেনি তৎকালীন কে এম নূরুল হুদা কমিশন।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে ভোটের লড়াইয়ে বেশির ভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বগুড়া-৩ আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী দুই বারের এমপি অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার। তিনি ১০ হাজার ৫২৩ ভোট পেয়েছেন।

নাটোরে চারটি আসনে ২৪ প্রার্থীর জামানত বাতিল হয়েছে। নাটোর-১ আসনে জাতীয় পার্টির আশিক হোসেন (২০৩৬ ভোট), ওয়াকার্স পাটির ইব্রাহীম খলিল (৩৪৩০ ভোট), জাসদের মোয়াজ্জেম হোসেন (৮১৭ ভোট), সুপ্রিম পার্টির লিয়াকত আলী (৪৫১ ভোট), কর্নেল রমজান আলী সরকার (২৬১৪), ও জামাল উদ্দিন ফারুক (৪৬৮ ভোট)।

নাটোর-২ আসনে জাতীয় পার্টির সাবেক অতিরিক্ত সচিব ড. নুরুনবী মৃধা (২৭১৫ ভোট), জাসদের শরিফুল ইসলাম (৫৮০ ভোট) ও বাংলাদেশ কংগ্রেসের বজলুর রশীদ (৮৩৯ ভোট)।

নাটোর-৩ আসনে জাতীয় পার্টির আনিসুর রহমান (৭৭৯ ভোট), ওয়াকার্স পার্টির মিজানুর রহমান (৬৩৮ ভোট), বিকল্প ধারার সাংবাদিক আনোয়ার হোসেন (২৩০ ভোট), তৃণমূল বিএনপির আবুল কালাম আজাদ (২১৯ ভোট), বাংলাদেশ কংগ্রেসের আমিরুল ইসলাম (২০৮ ভোট), তরিকত ফেডারেশনের আলতাফ হোসেন (৬৫ ভোট) ও স্বতন্ত্র আব্দুল্লাহ আল মামুন (১২৪ ভোট) ।

নাটোর-৪ আসনে জাতীয় পার্টির অধ্যাপক আলা উদ্দিন মৃধা (২৮৬ ভোট), জেপির সেলিম রেজা (২৫৩ ভোট), বিএনএমের গাজী আবু সায়েম রতন (১৪০ ভোট), তৃণমূল বিএনপির আব্দুল খালেক সরকার (৭২ ভোট), বাংলাদেশ কংগ্রেসের শান্তি রিবারু (২৭৩ ভোট) ও স্বতন্ত্র প্রার্থী সুজন আহমেদ (২৭১৫ ভোট)।

লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার (৬৪৯ ভোট), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ ছোলায়মান (৩২০ ভোট) স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগম (৩৫৫ ভোট) ও ইস্কান্দার মির্জা শামীম (৭৪৭৪ ভোট)।

রাজশাহী-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী আবু তালেব প্রামাণিক (১৫১৮ ভোট), স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন (৮৭৩ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির জিন্নাতুল ইসলাম (৫৬০ ভোট) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আান্দোলনের প্রার্থী সাইফুল ইসলাম রায়হান ১৪৯ ভোট পেয়েছেন।
গাইবান্ধা-১ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের গোলাম আহসান হাবীব মাসুদ, কল্যাণ পার্টির আইরিন আক্তার, সাংস্কৃতিক মুক্তি জোটের খন্দকার রবিউল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির মর্জিনা খান, কৃষক শ্রমিক জনতা লীগের আবু বক্কর সিদ্দিক গামছা, কংগ্রেসের মো. ফকরুল হাসান, বিএনএফর ওমর ফারুক সিজার ও স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন।

গাইবান্ধা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (৫৪৯ ভোট), সমাজতান্ত্রিক দলের এসএম খাদেমুল ইসলাম খুদি (৭১৬৭ ভোট), জাতীয় পার্টির মইনুর রাব্বী চৌধুরী (৭৪৬৫ ভোট), পিপলস পার্টির জাহাঙ্গীর আলম (১৫০ ভোট), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মনজুরুল হক (২২৫ ভোট), বাংলাদেশ কল্যাণ পার্টির মাহামুদুল হক (২১৮৩ ভোট), কৃষক শ্রমিক জনতা লীগের মোস্তফা মনিরুজ্জামান (১৮৭ ভোট) আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাহারিয়া খাঁন বিপ্লব (৪১৯২ ভোট)।

চট্টগ্রাম-১ আসনে জাতীয় পার্টি এমদাদ হোসাইন চৌধুরী (৪০৮ ভোট), ইসলামী ফ্রন্টের আব্দুল মান্নান (২০৫ ভোট), বিএনএফের মো. ইউসুফ (২০০ ভোট) সুপ্রিম পার্টির নুরুল করিম আফছার (১৯৯ ভোট), বিএমএলের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী (৪৬ ভোট)।

রাজশাহী-৬ আসনে জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু (৮৯৮ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির মহসিন আলী (৪৮২ ভোট), জাতীয় সমাজতান্ত্রিক দলের জুলফিকার মান্নান জামী (২০২ ভোট), বিএনএমের অধ্যক্ষ আব্দুস সামাদ (২৯০ ভোট)।

নরসিংদী ১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ছাড়া বাকি ছয় প্রার্থী জামানত হারিয়েছেন। এই আসনে চার লাখ ৪১ হাজার ৪৩৬ জন ভোটারের মধ্যে এক লাখ ৪৫ হাজার ৭১৩ জন ভোট দিয়েছেন। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ইকবাল হোসেন ভূইয়া ১৮৯ ভোট, জাতীয় পার্টির প্রার্থী ওমর ফারুক মিয়া ৭৫০, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. ছবির মিয়া ২৭৩, তৃনমূল বিএনপির মো. জলিল সরকার ১৪০, স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া ১৪২ ও বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী সাজাহান মিয়া ৪৭৭টি ভোট পেয়েছেন।

নরসিংদী ২ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী ছাড়া বাকি দুইজন জামানত হারিয়েছেন। এই আসনে মোট ভোটার দুই লাখ ৬৯ হাজার ২৫৩ জন। ৯০টি কেন্দ্রে ভোট দিয়েছেন ৯৩ হাজার ২৫৫ জন। জাতীয় পার্টির প্রার্থী এ.এন.এম রফিকুল ইসলাম সেলিম পেয়েছেন চার হাজার ৯১৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী আফরোজা সুলতানা ৬২৪ ভোট ও আরেক স্বতন্ত্র প্রার্থী মো. মাসুম বিল্লাহ পেয়েছেন ৭৭৫টি ভোট।

নরসিংদী আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলে রাব্বি খানকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম মোল্লা। এই আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ছয়জন জামানত হারিয়েছেন। মোট দুই লাখ ৬৩ হাজার ৭২৩ জনের মধ্যে ভোট দিয়েছেন এক লাখ তিন হাজার ২৪০ জন। জাতীয় পার্টির প্রার্থী এএসএম জাহাঙ্গীর পাঠান পেয়েছেন ১৮৯ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির ডা. মো. আলতাফ হোসেন ১৮০, বাংলাদেশ সুপ্রিম পার্টির মিরানা জাফরিন চৌধুরী ৩৪৮, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ নুরুজ্জামান ৩৩১, গণফোরামের মোহাম্মদ মাহফুজুর রহমান ১১২, তৃণমূল বিএনপির প্রার্থী সুশান্ত চন্দ্র বর্মণ ১৮৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

নরসিংদী আসনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম বীরু ছাড়া অন্য দুই প্রার্থী জামানত হারিয়েছেন। এই আসনে চার লাখ দুই হাজার ৬১০ জনের মধ্যে এক লাখ ৪৯ হাজার ৮০৩ জন ভোট দিয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী মো. কামাল উদ্দিন ৯৫২টি ভোট ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী এমদাদুল হক (ভুলন) ১৮৪টি ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

নরসিংদী ৫ আসনে সাত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। মোট এক লাখ ৭৯ হাজার ২৮৪ জনের মধ্যে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মুফতি আব্দুল কাদের মোল্লা এক হাজার ৩৩৭ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মমতাজ মহল ১৫৫, গণফ্রন্টের মো. নাজমুল হক সিকদার ১০১, বিএনএফের মো. বিটু মিয়া ৭৫, জাসদের মাহফুজুর রহমান ৬৯০, জাতীয় পার্টি মো. শহীদুল ইসলাম ৭৫৬ ও স্বতন্ত্র প্রার্থী মো. সোলায়মান খন্দকার ৩৩৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

কুমিল্লা-২ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির আবদুছ ছালাম (১৬৭ ভোট), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুস সালাম (২৯৮ ভোট), জাতীয় পার্টির এটিএম মঞ্জুরুল ইসলাম (৪৪১ ভোট), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা সুলতান মহিউদ্দিন (২২২ ভোট), ইসলামী ঐক্যজোটের আলতাফ হোসাইন (৯৪৪ ভোট), তৃণমূল বিএনপির মো. মাঈনুউদ্দিন (২৪৩ ভোট) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সিরাজুল টম সুডেন (১০৬ ভোট)।

জামালপুরে ৫টি আসনে ১৮ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। জামালপুর-১ আসনে জাতীয় পার্টির এসএম আবু সায়েম, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল্লাহ আল মামুন ও তৃণমূল বিএনপির গোলাম মোস্তফা।

জামালপুর-২ আসনে জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ, স্বতন্ত্রের জিয়াউল হক জিয়া, শাহজাহান আলী মন্ডল ও তৃণমূল বিএনপির হোসেন রেজা বাবু। জামালপুর-৩ আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন ও জাতীয় পার্টি (জেপি) নজরুল ইসলাম।

জামালপুর-৪ আসনে জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) তারিখ মাহদী, তৃণমূল বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম টুকু ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ইনুর গোলাম মোস্তাফা জিন্নাহ।

জামালপুর-৫ আসনে জাতীয় পার্টির জাকির হোসেন, বাংলাদেশ কংগ্রেসের আবু সায়েম মোহাম্মদ সা’আদাত উল করীম, জাতীয় পার্টি (জেপি) বাবর আলী খান, ন্যাশনাল পিপলস পার্টির রফিকুল ইসলাম ও বাংলাদেশ সুপ্রিম পার্টির সাবিরুজ্জামান।

ময়মনসিংহ-১১ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টি এবিএম জিয়া উদ্দিন (১৭৮ ভোট), তৃণমূল বিএনপির নাসির উদ্দিন (৯৬ ভোট),  ন্যাশনাল পিপলস পার্টির মজিবুর রহমান (১০৮ ভোট), জাতীয় পার্টি হাফিজ উদ্দিন (৩২৮ ভোট) স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা (১৩৯ ভোট)।

সিলেট-২ আসনে তৃণমূল বিএনপির আব্দুর মলি­ক (৯৪৪ ভোট), জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী (৬৮৭৪ ভোট), বাংলাদেশ কংগ্রেসের মো. জহির (১৮৫ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির মনোয়ার হোসাইন (২৫৩ ভোট)।

বরিশাল-১ আসনে জাতীয় পার্টির অ্যাডভোকেট ছেরনিয়াবাত সেকেন্দার (৪১২২ ভোট), ন্যাশলাল পিপলস পার্টির মো.তুহিন (১২১৮ ভোট)। পিরোজপুর-৩ জাতীয় পার্টির মাশরেকুল আজম রবি (৬৬০ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির আমির হোসেন (১১৮ ভোট), সাংস্কৃতিক মুক্তিজোটের জাসেম মিয়া (৫৭ ভোট) তরিকত ফেডারেশনের শহিদুল ইসলাম (৫৭ ভোট), কল্যাণ পার্টির শহিদুল ইসলাম স্বপন (১৯৫ ভোট), কংগ্রেস পার্টির হোসাইন মোসারফ সাকু (৪৬ ভোট)।

মৌলভীবাজার-৪ আসনে ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিত হাসানী (৫৩৯০ ভোট), ইসলামী ঐক্যজোটের আনোয়ার হোসাইন (৫০৭০ ভোট)। হবিগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী আহাদ উদ্দিন চৌধুরী (৪১৭ ভোট) কংগ্রেসের আল আমিন (৫৪০ ভোট), ইসলামি ঐক্যজোটের আবু ছালেহ (১৭৩ ভোট), বিএনএমের মুখলেছুর রহমান (৩৯৩ ভোট), ইসলামিক ফ্রন্টের আব্দুল মুমিন (৩৩৭ ভোট) সাংস্কৃতিক ঐকজোটের রাশেদুল ইসলাম খোকন (১৬৭ ভোট)। ময়মনসিংহ-৭ আসনে জাতীয় পার্টির আব্দুল মজিদ ও তৃণমূল বিএনপির ডক্টর আব্দুল মালেক।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে ভোটের লড়াইয়ে অংশ নেওয়া ১০ জন প্রার্থীর মধ্যে ৯ জনই জামানত হারাচ্ছেন। নির্বাচনে ঘোষিত ফলাফলের প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় ৫টি দল ও ৪ স্বতন্ত্র প্রার্থী তাদের জামানত খোয়াচ্ছেন।

তবে ভোট গ্রহণের পর ঘোষিত বেসরকারি ফলাফলে জানা যায়, এ আসনটিতে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি ১ লাখ ৪৭ হাজার ৭৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রহিম উল্লাহ ঈগল প্রতীকে ৯ হাজার ৬২৬ ভোট পেয়েছেন।

এ ছাড়া তৃণমূল বিএনপির আজিম উদ্দিন আহমেদ (সোনালী আঁশ) ১৯৫৯ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের এ বি এম জোবায়ের ইবনে সুফিয়ান (ছড়ি) ১৬১ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা) তবারক হোসেন ৭৮৯ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মোমবাতি) নিজাম উদ্দিন ৫০৫ ভোট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের (চেয়ার) মো. আবু নাছির ৯৬৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী (বাশি) আনুয়ারুল কবির (রিন্টু আনোয়ার) ১৬৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) আব্দুল কাশেম আজাদ ৪৯২০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) ইশতিয়াক আহমেদ সৈকত ৭০৯ ভোট পেয়েছেন।
সেই হিসেবে ১০ জন প্রার্থীর মধ্যে ৯জন জামানত হারাচ্ছেন।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে মাহবুব আলীকে হারিয়েছেন।বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে পরাজিত করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক (সুমন)।

যশোর-৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর কাছে হেরেছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করা ইয়াকুব আলী পেয়েছেন ৭৭ হাজার ৪৬৮ ভোট। স্বপন ভট্টাচার্য পেয়েছেন ৭২ হাজার ৩৩২ ভোট।

ঢাকা-১৯ আসনে (সাভার ও আমিনবাজারের একাংশ) আওয়ামী লীগের প্রার্থী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমানও ভোটে পরাজিত হয়েছেন।

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমানের (নিক্সন চৌধুরী) কাছে টানা তৃতীয়বারের মতো হেরেছেন নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহ।

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে পরাজিত হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। তিনি নিজ দলের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদারের কাছে হেরেছেন। ইফতিকার উদ্দিন পেয়েছেন ৭৬ হাজার ৮০৩ ভোট। অসীম কুমার উকিল পেয়েছেন ৭৪ হাজার ৫৫০ ভোট।

মাদারীপুর-৩ (সদর একাংশ, কালকিনি ও ডাসার) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবদুস সোবহান মিয়াকে (গোলাপ) বিপুল ভোটে পরাজিত করেছেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) তাহমিনা বেগম। তাহমিনা পেয়েছেন ৯৬ হাজার ৬৩৩ ভোট। সোবহান পেয়েছেন ৬১ হাজার ৯৭১ ভোট।

মুন্সিগঞ্জ-৩ (মুন্সিগঞ্জ সদর-গজারিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাস হেরেছেন। এই আসেন জয়ী হয়েছেন আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল (কাঁচি প্রতীক)।

বরগুনা-১ আসনে (সদর-আমতলী-তালতলী) আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথকে (শম্ভু) হারিয়ে জয় পেয়েছেন ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার।

মানিকগঞ্জ–২ আসনে হেরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম। তিনি এই আসনের বর্তমান সংসদ সদস্য।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে হেরেছেন আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। তিনি বর্তমান সংসদ সদস্য। তাকে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আবদুল মোতালেব।

চট্টগ্রাম–১৬ আসনে ভোটগ্রহণ শেষ হওয়ার আগমুহূর্তে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করে ইসি। এ আসনে জয়ী ঘোষণা করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমানকে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলামের কাছে হেরেছেন আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার। তিনি বর্তমান সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্যদের মধ্যে যারা ভোটে পরাজিত হয়েছেন। তাদের মধ্যে আরও রয়েছেন, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। তাকে গাজীপুর-৫ (সদর-কালীগঞ্জ) আসনে ভোটে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান।

সাবেক প্রতিমন্ত্রী ও জামালপুর–৪ আসনের বর্তমান সংসদ সদস্য মুরাদ হাসানও ভোটে পরাজিত হয়েছেন। অবশ্য এবার আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হন। এই আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগেরই আরেক স্বতন্ত্র প্রার্থী আবদুর রশীদ। আবদুর রশীদ রাজধানীর তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ।

কক্সবাজার–১ আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলম ভোটে হেরেছেন। অবশ্য তিনি আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ব্রাহ্মণবাড়িয়া–১ আসনের বর্তমান সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেনও ভোটে হেরেছেন। নৌকা প্রতীকের এই প্রার্থীকে ভোটে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করে বিএনপি।

কুমিল্লা–২ আসনে হেরেছেন সেলিমা আহমাদ। তাকে পরাজিত করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মজিদ। তিনি হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
কুমিল্লা–৩ আসনে হেরেছেন ইউসুফ আবদুল্লাহ হারুন। এখানে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

কুমিল্লা–৪ আসনে হেরেছেন রাজী মোহাম্মদ ফখরুল। এখানে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

কুমিল্লা–৫ আসনে হেরেছেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আবুল হাসেম। এখানে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এম এ জাহের। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক।

সিলেট-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তার সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি কোনো প্রার্থী। প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর সবাই জামানত হারিয়েছেন।

সিলেট-২ আসনে ৮৮ হাজার ৪০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান মুহিব ট্রাক প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৫৩৬ ভোট। এই আসনে সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির প্রার্থী ইয়াহিয়া চৌধুরী পেয়েছেন ৬৮৩৭ ভোট।

সিলেট-৩ আসনে ৮০ হাজার ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ট্রাক প্রতীকে ৩৫ হাজার ৪০৫ ভোট পেয়েছেন।

সিলেট-৪ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। তিনি পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির আবুল হোসেন সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১১ ভোট। এছাড়া ওই আসনের ইসলামী ঐক্যজোট প্রার্থী মো. নাজিম উদ্দিন কামরান মিনার প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫২ ভোট।

সিলেট-৫ আসনে ৪৪ হাজার ৭৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী, ফুলতলীর ছেলে আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী। তার প্রতীক ছিল কেটলি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মাসুক উদ্দিন আহমদ ৩২ হাজার ৫১ ভোট ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আহমদ আল কবীর ট্রাক প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৯৬৭ ভোট।

সিলেট-৬ আসনে ১৬ হাজার ৪৮৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে নৌকা প্রতীক। নৌকা প্রতীকে ৫০ হাজার ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নুরুল ইসলাম নাহিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন ঈগল প্রতীকে ৩৩ হাজার ৬০৪ ভোট পেয়েছেন।

খুলনা-৬ আসনে বিএনএমের ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ (২১২০ ভোট), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (৭৭৯ ভোট) তৃণমূল বিএনপির নাদীর উদ্দীন খান (২৬৩ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির আবু সুফিয়ান (৮৭৬ ভোট), বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আজম (৫৫৬) ভোট।
পঞ্চগড়-১ আসনে বিএসপির আব্দুল ওয়াদুদ বাদশা (১৩৭১ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির মশিউর রহমান বাবুল (১৩৯৯ ভোট), ন্যাশনালিস্ট পার্টির সিরাজুল ইসলাম (১৪৮১ ভোট) সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল মজিদ (৭৪৩ ভোট)।

পঞ্চগড়-২ আসনে জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন (৭৬২৭ ভোট), তৃণমূল বিএনপির আব্দুল আজিজ (৪৪২০ ভোট) ও বিএসপির আহমাদ রেজা ফারুকী (৪৪৭০ ভোট)।

নওগাঁ-১ আসনে জাতীয় পার্টির আকবর আলী (৫০২৫ ভোট), স্বতন্ত্র প্রার্থী মাজেদ আলী (২১১৬ ভোট), নওগাঁ-৩ আসনে স্বতন্ত্র ডিএম মাহবুবুল হক মান্নাফ পেয়েছেন (১৩৩১ ভোট), ঢাকাই সিনেমার কৌতুক অভিনেতা শামীনুর রহমান ওরফে চিকন আলী (১৭০১ ভোট), জাতীয় পার্টির প্রার্থী মাসুদ রানা (৩৪৪১ ভোট) ও তৃণমূল বিএনপির প্রার্থী সোহেল কবির চৌধুরী (৫৯৭ ভোট)।

নওগাঁ-৫ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের আজাদ হোসেন মুরাদ ও জাতীয় পার্টির ইফতারুল ইসলাম। নওগাঁ-৬ আসনে জাতীয় পার্টির আবু বেলাল হোসেন (৫৮১ ভোট), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আব্দুস সাত্তার (২০৬ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী খন্দকার ইন্তেখাব আলম (১৯৯ ভোট), স্বতন্ত্র প্রার্থী জাহিদুল (৩৩১ ভোট) ও স্বতন্ত্র প্রার্থী নওশের আলী (২২৪৩ ভোট)।