• ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মিয়ানমারে বিদ্রোহীদের দখলে সেনাবাহিনীর অস্ত্রভর্তি ৫ ট্রাক

usbnews
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৪
মিয়ানমারে বিদ্রোহীদের দখলে সেনাবাহিনীর অস্ত্রভর্তি ৫ ট্রাক
নিউজটি শেয়ার করুনঃ

মিয়ানমারে সামরিক জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে চলমান সংঘর্ষ বেড়েই চলেছে। জাতিগত বিদ্রোহীরা গত বুধবার অস্ত্র ও গোলাবারুদভর্তি সেনাবাহিনীর পাঁচটি ট্রাক নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তানিনথারি অঞ্চলে ঘেরাও দিয়ে বিদ্রোহীরা সেনাবাহিনীর কাছ থেকে এসব ট্রাক ছিনিয়ে নেয়।

অনলাইন মিয়ানমার নাউ এ খবর দিয়ে বলেছে, বহরের ১৭টি গাড়িকে সামরিক টার্গেট করে বিদ্রোহীরা হামলা চালিয়েছিল। এতে সামরিক জান্তার ৮ নম্বর অপারেশনস কমান্ডের প্রায় ২০০ সেনাসদস্য ছিল। তাদের ঘাঁটি ছিল দাউইতে। দাউইর প্রায় ১৮ মাইল পূর্বে থাইল্যান্ড সীমান্ত সড়কে ওয়া কোন গ্রামে গাড়িবহরটির ওপর হামলা হয়। এর ফলে বুধ ও বৃহস্পতিবার সেখানে ধারাবাহিকভাবে আকাশপথে হামলা চালায় সামরিক জান্তা।