• ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সীমান্তে গোয়েন্দা কার্যক্রমে জড়িত ভারতের একটি কোয়াডকপ্টার ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী

usbnews
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৪
সীমান্তে গোয়েন্দা কার্যক্রমে জড়িত  ভারতের একটি কোয়াডকপ্টার ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী
নিউজটি শেয়ার করুনঃ

ভারতের একটি কোয়াডকপ্টার ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটি অভিযোগ করেছে, ভারতের এই কোয়াডকপ্টারটি সীমান্তে গোয়েন্দা কার্যক্রমে জড়িত ছিল। লাইন অব কন্ট্রোলে (এলওসি) ভারতীয় ওই সামরিক কোয়াডকপ্টারটি ভূপাতিত করা হয়। গত ২৫শে ফেব্রুয়ারি এই ঘটনাটি ঘটে। দুই প্রতিবেশীর মধ্যে সীমান্ত এলাকায় উত্তেজনা যে কমেনি তার প্রমাণ এই ঘটনা। এ খবর দিয়েছে সামা টিভি।

খবরে জানানো হয়, কোয়াডকপ্টারটিকে পাকিস্তানের অভ্যন্তরে নজরদারি চালাতে দেখলে পাক সেনাবাহিনী এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। এতে ওই ‘অননুমোদিত’ এয়ারক্রাফটটি ধ্বংস হয়ে যায়। গত সোমবার ওই কোয়াডকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া যায় পাকিস্তান অংশে। ধ্বংসাবশেষে ভারতীয় সামরিক বাহিনীর চিহ্ন খুঁজে পাওয়া যায়।

পাকিস্তানী গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের চিহ্ন থাকায় এটি প্রমাণিত হয় যে ভারতীয় বিমান বাহিনীই এই কোয়াডকপ্টার পরিচালনা করছিল। ফলে অনেকেই আশঙ্কা অনুভব করছেন যে, এই নজরদারি মিশনের পেছনে ভারতের আর কোনো বৃহৎ পরিকল্পনা রয়েছে কিনা।