• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

গাজা পরিস্থিতি নিয়ে কাতারের সঙ্গে ইরানের আলোচনা

usbnews
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৩
গাজা পরিস্থিতি নিয়ে কাতারের সঙ্গে ইরানের আলোচনা
নিউজটি শেয়ার করুনঃ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী এবং সমপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। দোহায় অনুষ্ঠিত ওই বৈঠকে দু’দেশের নেতৃবৃন্দের আলোচনার বিষয় ছিল গাজা পরিস্থিতি।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে হোসেইন আমির আব্দুল্লাহিয়ান কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আব্দুর রাহমান আলে সানির মধ্যে অনুষ্ঠিত ওই বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়েও মত বিনিময় করেন।

গাজা যুদ্ধ শুরু হবার পর থেকে এ পর্যন্ত আব্দুল্লাহিয়ান ৪বার কাতার সফর করলেন।