• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ, গুলি-টিয়ারশেল

usbnews
প্রকাশিত জুলাই ১৮, ২০২৪
নিউজটি শেয়ার করুনঃ

এমজেড এম আলম , সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : সিলেট দফা দফায় সংঘর্ষ হচ্ছে শিক্ষার্থীদের সাথে পুলিশের। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয় ফটকে সংঘর্ষের ঘন্টাখানেকের মাথায় আখালিয়া এলাকায় সংঘর্ষে জরিয়েছে ছাত্র-পুলিশ-ছাত্রলীগ। এসময় পুলিশ, শিক্ষার্থী, সাংবাদিক সহ আহত হন  প্রায় ২৫  জন। পরিস্থিতি নিয়ন্ত্রেণে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মহানগরের আখালিয়া এলাকায় মাউন্ট এডোরা হাসপাতালের সামনে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলে প্রায় এক ঘন্টা।

এর আগে সরেজমিনে দেখা যায় , দুপর দেড়টার দিকে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ ঘটে। এতে পুলিশ সহ আহত হয়েছেন ৩০ শিক্ষার্থী। সংঘর্ষ চলে ৪৫ মিনিট এ ঘটনা ঘটে। পরবর্তীতে আশেপাশের অলিতে গলিতে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এ সময় পুলিশ কয়েকশো রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পরে সাধারণ মানুষের মধ্যে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, কিছু দুর্বৃত্ত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পাল্টা আক্রমণ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।