• ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মুখ্যমন্ত্রী পদে মরিয়ম নওয়াজ নির্বাচিত হওয়ায় তীব্র প্রতিক্রিয়া, ‘পঞ্জাবের ভুয়া মুখ্যমন্ত্রী’ হিসাবে অভিহিত করেছে পিটিআই

usbnews
প্রকাশিত মার্চ ১, ২০২৪
মুখ্যমন্ত্রী পদে মরিয়ম নওয়াজ নির্বাচিত হওয়ায় তীব্র প্রতিক্রিয়া, ‘পঞ্জাবের ভুয়া মুখ্যমন্ত্রী’ হিসাবে অভিহিত করেছে পিটিআই
নিউজটি শেয়ার করুনঃ

পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে মরিয়ম নওয়াজ নির্বাচিত হওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। মরিয়মকে ‘পঞ্জাবের ভুয়া মুখ্যমন্ত্রী’ হিসাবে অভিহিত করেছে পিটিআই। পিটিআই-এর এক মুখপাত্র বলেন, ‘ভোট কারচুপির মাধ্যমে পরাজিত ব্যক্তিকে পঞ্জাবের প্রাদেশিক পরিষদের নেতার আসনে বসানো হয়েছে। জনগণ যে কোনও মূল্যে তাদের ম্যান্ডেট ফিরিয়ে নেবে। ভুয়ো মুখ্যমন্ত্রীকে মেনে নেবে না।’  উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদ ও ৪টি প্রাদেশিক পরিষদ নির্বাচনে ভোট হয়। পঞ্জাবে সবচেয়ে বেশি ১৩৮ আসনে জয় পায় নওয়াজ-শাহবাজের দল পিএমএল-এন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১১৪ আসন দখল করে ইমরানপন্থী স্বতন্ত্র প্রার্থীরা। সোমবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন মরিয়ম নওয়াজ। পঞ্জাব পরিষদের স্পিকার মালিক আহমেদ জানান, ৩৭১ আসনের প্রাদেশিক পরিষদে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের প্রার্থী মরিয়ম ২২০ জন এমপির ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তবে পিটিআই ও তার সমর্থকরা এই নির্বাচনকে নিয়ে অজস্র প্রশ্ন তুলছেন। পিটিআই নেতা-কর্মীদের দাবি, জনতার রায় চুরি করেছে সেনা ও ক্ষমতাসীন সরকার। এ কারণেই ২ মার্চ ফের একবার দেশব্যাপী বিক্ষোভ করবে পিটিআই। পিটিআই নেতা শের আফজাল মারওয়াত বলেছেন, কারাগারে থাকা দলের প্রতিষ্ঠাতা ইমরান খান চান, ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপির বিরুদ্ধে ২ মার্চ পাকিস্তানের মানুষ রাজপথে নেমে আসুক। শের আফজাল আরও বলেন, ২ মার্চ রাজধানী ইসলামাবাদে বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ হবে। তিনি ইসলামাবাদের বিক্ষোভে নেতৃত্ব দেবেন। ইসলামাবাদের বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকে দায়িত্ব দিয়েছেন ইমরান। পাকিস্তানের জনগণবিক্ষোভে অংশ নেওয়ার  আহ্বান জানিয়েছেন শের আফজাল।