• ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জর্ডানের বিমান বাহিনীর সাথে মিলে যৌথভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র, কাজে লাগছে না বিমান থেকে ফেলা মার্কিন সহায়তা

usbnews
প্রকাশিত মার্চ ৩, ২০২৪
জর্ডানের বিমান বাহিনীর সাথে মিলে যৌথভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র, কাজে লাগছে না বিমান থেকে ফেলা মার্কিন সহায়তা
নিউজটি শেয়ার করুনঃ

যুক্তরাষ্ট্র এই প্রথমবার বিমান থেকে গাজায় মানবিক সহায়তা ফেলেছে। তিনটি সামরিক বিমানে প্যারাস্যুটের মাধ্যমে ৩০ হাজারের বেশি খাবার ফেলা হয়েছে। জর্ডানের বিমান বাহিনীর সাথে মিলে যৌথভাবে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র।

তবে সাহায্যকারী সংস্থাগুলো বলছে এভাবে আকাশ থেকে সহায়তা ফেলা ত্রাণ বিতরণের একটি অকার্যকর উপায়। গাজা থেকে বাস্তুচ্যুত মেধাত তাহের সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন যে, ত্রাণ সহায়তার এই পদ্ধতি প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। ‘এটা কি একটা স্কুলের জন্য যথেষ্ট হবে? ১০ হাজার লোক কি এতে চলতে পারবে? এভাবে প্যারাস্যূটের মাধ্যমে ত্রাণ ফেলার চেয়ে বরং সীমান্ত দিয়ে সহায়তা আসা ভালো,’ বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানায় যে, শনিবার সি-১৩০ পরিবহন বিমান আকাশ থেকে ৩৮ হাজারের বেশি খাবার ফেলে গাজার উপক‚লীয় অঞ্চলে। এতে আরও বলা হয়, ‘এই সহায়তাগুলো গাজায় আরও বেশি সাহায্য আনার একটা প্রক্রিয়া, যার সাথে যোগ হবে সড়ক পথে ও অন্যান্য পথে সহায়তা আনা।’

এর আগে অন্যান্য দেশ যেমন যুক্তরাজ্য, ফ্রান্স, মিশর ও জর্ডান আকাশ থেকে গাজায় সহায়তা ফেলেছে, তবে যুক্তরাষ্ট্র এমনটা প্রথমবার করলো। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ‘বৃহস্পতিবারের হৃদয়বিদারক ঘটনা গাজার মানবেতর পরিস্থিতির থেকে বের হয়ে আসতে এখানে আরও বেশি মানবিক সহায়তার পৌছানোর বিষয়টি সামনে এনেছে।