পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই আনুষ্ঠানিকভাবে তাদের আন্তঃদলীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে। সেখানে বলা হয়েছে যে, ব্যারিস্টার গোহর আলী খান এবং ওমর আইয়ুব খান যথাক্রমে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী অনুষ্ঠিত নির্বাচনে দলের চেয়ারম্যান ও মহাসচিব হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বেলুচিস্তানে, যেখানে রোববার প্রাদেশিক শাখার প্রধানের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আমিন খান জোগেজাই এবং ডাঃ মুনির আহমেদ বেলুচের বিরুদ্ধ জয়লাভ করেছেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সমর্থিত প্রার্থী দাউদ শাহ। পার্টির প্রাদেশিক নির্বাচন কমিশনার দাউদ উসমানখেইলের মতে, পিটিআইয়ের বেলুচিস্তান সভাপতির জন্য তিনটি প্যানেল আন্তঃদলীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কোয়েটার স্থানীয় নেতা দাউদ শাহ ৪৪৫ ভোট পেয়ে পিটিআই বেলুচিস্তানের সভাপতি নির্বাচিত হন, যেখানে প্রাক্তন প্রাদেশিক সভাপতি ডঃ বেলুচ ৪৩৫ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। জোগেজাই পেয়েছেন মাত্র ৫৭ ভোট।
উসমানখেইলের মতে, নিবন্ধিত দলের ভোটাররা নির্বাচনে তাদের ভোট দিয়েছেন। সেখানে ৯৪০ জন নিবন্ধিত ভোট ছিল এবং ভোটার উপস্থিতি ছিল ১০০ শতাংশ। তিনটি ভোট বাতিল হয়েছে। পিটিআই কর্মীরা ডঃ বালুচের পরাজয়কে অঘটন হিসাবে দেখছেন, কারণ তিনি স্থানীয় পছন্দের ছিলেন। বাকি তিনটি প্রাদেশিক শাখার প্রধান ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দলটির পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া এবং সিন্ধু শাখার সভাপতি হবেন যথাক্রমে ডঃ ইয়াসমিন রশিদ, আলী আমিন গন্ডাপুর এবং হালিম আদিল শেখ। সমস্ত বিজয়ীদের মনোনীত করা হয়েছিল এবং কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা দ্বারা সমর্থন করা হয়েছিল, এবং যেভাবেই হোক তাদের বিজয় নিশ্চিত ছিল। তবে, ইসিপির প্রয়োজনীয়তা মেটাতে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন এড়াতে প্রতিদ্বন্দ্বী প্যানেলও মনোনয়নপত্র জমা দিয়েছে।