• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় চিকিৎসককে আটক , বেরিয়ে আসছে চাঞ্চল্য তথ্য , শিক্ষক পিস্তল নিয়ে ক্লাসে যায়

usbnews
প্রকাশিত মার্চ ৫, ২০২৪
শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় চিকিৎসককে আটক , বেরিয়ে আসছে চাঞ্চল্য তথ্য , শিক্ষক পিস্তল নিয়ে ক্লাসে যায়
নিউজটি শেয়ার করুনঃ

শিক্ষার্থীদের ভাষ্য, এ সময় শিক্ষার্থীদের ওপর ক্ষুব্ধ হন রায়হান শরীফ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের কারও কি পোষা পাখি আছে? আমার পোষা পাখি আছে।’ এই বলে তিনি সঙ্গে থাকা কালো ব্যাগ থেকে পিস্তল বের করে শিক্ষার্থীদের বলেন, ‘এটা আমার পোষা পাখি।’ এরপর গুলি করেন। গুলি শিক্ষার্থী আরাফাত আমিনের ডান ঊরুতে লাগে।

গুলিবিদ্ধ শিক্ষার্থী আরাফাত আমিন

গুলিবিদ্ধ শিক্ষার্থী আরাফাত আমিন

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে রায়হান শরীফ নামের এক শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে পায়ে গুলি করার অভিযোগ উঠেছে। আজ সোমবার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল এলাকায় অবস্থিত ওই মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওই শিক্ষার্থীর নাম আরাফাত আমিন। তিনি ওই মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি বগুড়া পৌর শহরের নাটাই পাড়া ধানসিঁড়ি মহল্লার আবদুল্লা আলামিনের ছেলে।

এ ঘটনার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন।

এ ঘটনায় শিক্ষার্থী আরাফাত আমিনের বাবা মামলা করেন। ওই মামলার এজাহারে বলা হয়েছে, শিক্ষক রায়হান শরীফ সব সময় রূঢ় আচরণ করেন। ব্যাগে পিস্তল ও ধারালো অস্ত্র বহন করতেন। টেবিলের ওপর পিস্তল রেখে পাঠদান করতেন। শিক্ষার্থীরা অস্ত্র নিয়ে ক্লাসে আসতে আপত্তি জানালে তিনি ভয়ভীতি ও গুলি করে হত্যার হুমকি দিতেন।

রায়হান শরীফ

রায়হান শরীফছবি: সংগৃহীত

শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় গতকালই রায়হান শরীফকে আটক করা হয়। তখন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, একটি বিদেশি পিস্তল তিনি লাখ টাকায় কিনেছিলেন। অস্ত্রের প্রতি তাঁর বিশেষ আকর্ষণ ছিল। ইন্টারনেটে বিদেশি পিস্তলের ছবি দেখলেই ডাউনলোড করে রাখতেন। এরপর বিদেশি অস্ত্র কেনার দিকে ঝুঁকে পড়েন। রায়হান শরীফের মুঠোফোনের হোয়াটসঅ্যাপে দেখা গেছে, একজন চিকিৎসক তাঁর কাছে জানতে চেয়েছিলেন তিনি কিসের ব্যবসা করেন। জবাবে তিনি লিখেছেন, ‘অস্ত্র কেনাবেচার ব্যবসা।’

কলেজ সূত্রে জানা যায়, শিক্ষক রায়হান শরীফ মাঝেমধ্যে রাতে ছাত্রীদের ভিডিও কল দিতেন ও বিভিন্ন ধরনের প্রস্তাব ও ভয়ভীতি দেখাতেন। এ বিষয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলেও কলেজ কর্তৃপক্ষ পদক্ষেপ নেয়নি। এমন কী রায়হান শরীফ কমিউনিটি মেডিসিনের শিক্ষক হওয়া সত্ত্বেও ক্ষমতা দেখিয়ে তিনি ক্লাস নেন। ক্লাস চলার সময় ছাড়াও প্রায়ই তিনি পিস্তল নিয়ে চলাফেরা করতেন।

পুলিশ জানিয়েছে, রায়হান শরীফের হেফাজত থেকে গতকাল সোমবার সেভেন পয়েন্ট ফাইভ সিক্স বোরের অত্যাধুনিক দুটি বিদেশি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন ও ১২টি বিদেশি চাকু উদ্ধার করা হয়েছে।

মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী বলেন, রায়হান শরীফ উগ্র মেজাজি। তিনি শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই খারাপ আচরণ করেন বলে অভিযোগ আসছে। অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।