• ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাখাইন রাজ্যে পোন্নাগিউনের কাছে মিয়ানমারের সামরিক জান্তার সর্বশেষ ঘাঁটি দখল করে নেয়ার দাবি , এখন লক্ষ্য রাজধানী

usbnews
প্রকাশিত মার্চ ৬, ২০২৪
রাখাইন রাজ্যে পোন্নাগিউনের কাছে মিয়ানমারের সামরিক জান্তার সর্বশেষ ঘাঁটি দখল করে নেয়ার দাবি  , এখন লক্ষ্য রাজধানী
নিউজটি শেয়ার করুনঃ

রাখাইন রাজ্যে পোন্নাগিউনের কাছে মিয়ানমারের সামরিক জান্তার সর্বশেষ ঘাঁটি দখল করে নেয়ার দাবি করেছে জাতিগত বিদ্রোহী আরাকান আর্মি। এর মধ্য দিয়ে রাজ্যের রাজধানী সিতওয়ে থেকে প্রায় ২০ মাইল উত্তর-পূর্ব দিকে শহরটির নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে তারা। তারা দাবি করেছে, এখন রাখাইনের রাজধানী সিতওয়ের দিকে তাদের দৃষ্টি। ওই সামরিক ঘাঁটি দখলের সময় চলা যুদ্ধে সেনাবাহিনীর যুদ্ধবিমান ও নৌবাহিনীর যুদ্ধযান থেকে বোমা হামলা করা হয়। আরাকান আর্মির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় তারা। এক পর্যায়ে পোন্নাগিউনের পতনের পর সামরিক বাহিনীর যুদ্ধবিমান জাই তি পিয়ান ব্রিজ ধ্বংস করে দেয়। এই ব্রিজটি পোন্নাগিউন ও রাথেডাংকে সংযুক্ত করেছিল। সোমবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে সেখানে ১২ বার হামলা চালায় সামরিক জান্তা। মঙ্গলবার পর্যন্ত আরাকান আর্মির কাছে আটটি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে সামরিক বাহিনী। এর মধ্যে আছে চিন রাজ্যের পালেতোয়া।