• ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

৪টি নির্বাচনী এলাকার অডিটের দাবি ইমরান খানের

usbnews
প্রকাশিত মার্চ ৮, ২০২৪
৪টি নির্বাচনী এলাকার অডিটের দাবি ইমরান খানের
নিউজটি শেয়ার করুনঃ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দলকে সংরক্ষিত আসন থেকে বঞ্চিত করার জন্য ইসিপির সমালোচনা করেছেন, এ পদক্ষেপকে ‘অসাংবিধানিক’ এবং ‘গণতন্ত্রের বিরোধী’ বলে অভিহিত করেছেন। তিনি প্রশ্ন তোলেন যে, কোন আইনের ভিত্তিতে যেসব দলের অধিকার নেই তাদের জন্য সংরক্ষিত আসন বরাদ্দ করা হয়েছে?

পিটিআই প্রতিষ্ঠাতা চারটি নির্বাচনী এলাকার অডিট দাবি করেছিলেন। এর মধ্যে রয়েছে লাহোরের দুইটি নির্বাচনী এলাকা যেখানে নওয়াজ শরীফ এবং অউন চৌধুরীকে এবং পেশোয়ারের একটি নির্বাচনী এলাকা যেখান থেকে ন‚র আলমকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তিনি খাজা আসিফকে উদ্ধৃত করে অভিযোগ করেছেন যে, সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া তৎকালীন বিরোধীদের পিটিআই সরকারকে পতন করতে বলেছিলেন। ইমরান আরও দাবি করেছেন যে, জেনারেল বাজওয়া তাকে ‘তাদের কথা মেনে চলার’ করার জন্য পুরষ্কারের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। পিটিআই প্রতিষ্ঠাতা বলেছেন যে, তিনি কখনই সাম্প্রতিক নির্বাচনের ফলাফল মেনে নেবেন না, কারণ এটি হবে ‘দাসত্ব স্বীকার করার’ সমতুল্য। তিনি গণমাধ্যমকে বলেছেন যে, তার দল রোববার কথিত কারচুপির বিরুদ্ধে পেশোয়ারে একটি বিশাল জনসমাবেশ করবে।