ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলার বিভিন্ন রাজনৌতিক সংগঠন। বিক্ষোভ মিছিল চলাকালে সেখানে বক্তারা বলেন, যে কোনোও অশুভ শক্তি মোকাবিলা করার জন্য ছাত্র-জনতাকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকতে হবে।
ছাত্র-জনতার একটি অংশ বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারে বক্তারা বলেন, ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার চাই। যতদিন না বিচার হবে ততদিন কর্মসূচি অব্যাহত থাকবে।
রাজনৌতিক দলগুলোর মধ্যে ছিল – বিএনপি , জামায়াত , মজলিশ , খেলাফত , ছাত্রশিবির , ছাত্রদল , যুবদল , ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।