রোববার (১০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে রায়টা থেকে শুরু করে গোসাইডাঙ্গা পর্যন্ত পদ্মা তীর ঘেঁষা প্রায় ৩ থেকে ৫ কিলোমিটার এলাকার চারটি গ্রামের শত শত চাষির পান পুড়ে গেছে। বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।