• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পদত্যাগ কমিশনারের, ভারতে নির্বাচন কমিশনে আছেন শুধু সিইসি

usbnews
প্রকাশিত মার্চ ১১, ২০২৪
পদত্যাগ কমিশনারের, ভারতে নির্বাচন কমিশনে আছেন শুধু সিইসি
নিউজটি শেয়ার করুনঃ

লোকসভা নির্বাচন দ্বোরগোড়ায়। দু’চারদিনের মধ্যেই নির্বাচনের শিডিউল ঘোষণার কথা। কিন্তু সরকারের অনুরোধ উপেক্ষা করে আকস্মিক পদত্যাগ করেছেন ভারতের নির্বাচন কমিশনের কমিশনার অরুণ গোয়েল। তা আনুষ্ঠানিকভাবে গ্রহণও করা হয়েছে। আগেই তিন সদস্যের এই কমিশনে একজন কমিশনার পদ ফাঁকা ছিল। তারপর অরুণ গোয়েলের পদত্যাগ! ফলে কমিশনে এখন অবশিষ্ট আছেন শুধু প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি রাজীব কুমার।

কিন্তু কেন আকস্মিক এই পদত্যাগ? এ নিয়ে ভারতের সর্বত্র আলোচনা, সমালোচনা। এ নিয়ে বিরোধী দল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ক্ষোভ প্রকাশ করেছে। তারা নির্বাচন কমিশনকে  ‘নির্বাচন বাদ দেয়া’ কমিশন হিসেবে কটাক্ষ করেছে। সূত্রের উদ্ধৃতি দিয়ে মিডিয়ার খবরে বলা হয়েছে, নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত একটি নতুন আইন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছিল কমিশনার অরুণ গোয়েলের। তারই কারণে তিনি পদত্যাগ করেছেন।

অনলাইন এনডিটিভি বলেছে, লোকসভা নির্বাচনের শিডিউল ঘোষণার মাত্র কয়েকদিন বাকি থাকতেই শনিবার পদত্যাগ করেছেন কমিশনার অরুণ গোয়েল।