• ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বাংলাদেশে আশ্রয় নিল মিয়ানমারের বিজিপির আরও ১৫০ সদস্য

usbnews
প্রকাশিত মার্চ ১২, ২০২৪
বাংলাদেশে আশ্রয় নিল মিয়ানমারের বিজিপির আরও ১৫০ সদস্য
নিউজটি শেয়ার করুনঃ

বাংলাদেশে আশ্রয় নিল মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ১৫০ সদস্য। এ নিয়ে একদিনে ১৭৯ জন বিজিপির সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

গতকাল সোমবার (১১ মার্চ) প্রথমে বেলা ১১টায় বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তের জামছড়ি এলাকা দিয়ে ২৯ জন বিজিপি সদস্য পালিয়ে আসে। পরবর্তীতে আবার সন্ধ্যায় পালিয়ে আসে আরো ১৫০ জন সদস্য আশ্রয় নেয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, বিজিপির ১৭৯ সদস্য আশ্রয় নিয়েছে। তাদের সবাইকে নিরস্ত্র করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।