• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

রোজায় খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান : হাইকোর্টের আদেশ স্থগিত

usbnews
প্রকাশিত মার্চ ১২, ২০২৪
রোজায় খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান : হাইকোর্টের আদেশ স্থগিত
নিউজটি শেয়ার করুনঃ

মজান মাসের প্রথম ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় এবং প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগ। এই আদেশের ফলে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ।