• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতি ঘটনায় গোটা জাতি বিক্ষুব্ধ ইসলামী আন্দোলন বাংলাদেশ

usbnews
প্রকাশিত মার্চ ১৪, ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতি ঘটনায় গোটা জাতি বিক্ষুব্ধ ইসলামী আন্দোলন বাংলাদেশ
নিউজটি শেয়ার করুনঃ

ভারতের জাতীয় সংগীতের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শুরু করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এক বিবৃতিতে মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান ভারতীয় সংগীতের মাধ্যমে করার মাধ্যমে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে চরমভাবে অবমাননা করা হয়েছে। আমাদের স্বাধীনতা নিয়ে আমরা আজ শঙ্কিত। লক্ষ লক্ষ মা-বোনের জীবন উৎসর্গ করে যে স্বাধীনতা আনা হয়েছিলো, সেই স্বাধীনতা আজ আওয়ামী লীগের হাতেই বিলীনের পথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এমন আত্মঘাতি ঘটনায় গোটা জাতি স্তম্ভিত ও বিক্ষুব্ধ।

ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, প্রতিবেশি রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে আমরা মর্যাদাপূর্ণ সুসম্পর্ক চাই। স্বাধীনতাযুদ্ধে তাদের অবদান আমরাই অবশ্যই কৃতজ্ঞ। কিন্তু আমাদের স্বাধীনতাকে কেউ অবজ্ঞ করলে, অমর্যাদা করলে আমরা তা মেনে নিতে পারি না। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে এ জাতীয় ন্যাক্কারজনক ঘটনা আমাদেরকে দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবিয়ে তুলেছে।
নেপালের লেন্দুপ দর্জির উদাহরণ টেনে তিনি বলেন, লেন্দুপ দর্জি যেভাবে নিজের সুবিধার জন্য তার দেশের জনগণের মতামতকে উপেক্ষা করে দেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল বাংলাদেশের সরকারও সেই একই পথে হাঁটছে কিনা সাধারণ মানুষের মধ্যে সেই শঙ্কা বিরাজ করছে।
তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক ঈমানদার জনতাকে এসব বিষয়ে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান।