• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

‘জলদস্যুরা যোগাযোগ শুরু করেছে, এখন আলোচনার পরিবেশ তৈরি হচ্ছে

usbnews
প্রকাশিত মার্চ ২০, ২০২৪
‘জলদস্যুরা যোগাযোগ শুরু করেছে, এখন আলোচনার পরিবেশ তৈরি হচ্ছে
নিউজটি শেয়ার করুনঃ

যোগাযোগ শুরু হওয়ায় এখন জলদস্যুরা মুক্তিপণ দাবি করতে পারে। দর-কষাকষি করে সমঝোতায় পৌঁছালে জাহাজসহ নাবিকদের মুক্তি মিলতে পারে।যোগাযোগ শুরুর দিকটি ইতিবাচক। মালিকপক্ষ ও বিমাকারী প্রতিষ্ঠান জলদস্যুদের সঙ্গে আলোচনা করে একটি সমঝোতায় পৌঁছাবে বলে আশা ।

গোল্ডেন হক’ নামের জাহাজটি বাংলাদেশের কেএসআরএম গ্রুপের বহরে যুক্ত হওয়ার পর এর নাম হয় ‘এমভি আবদুল্লাহ’। ২৩ নাবিক, ক্রুসহ জাহাজটি জিম্মি করেছে সোমালিয়ার জলদস্যুরা । ১২ মার্চ সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে জলদস্যুরা।

তিন দিনের মাথায় নাবিকসহ জিম্মি জাহাজটি সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। দুই দফা স্থান পরিবর্তন করে জাহাজটি গত শুক্রবার সোমালিয়ার গদভজিরান উপকূলের কাছে নোঙর করে রাখে জলদস্যুরা।

ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুর কবলে পড়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর জিম্মি থাকা ২৩ নাবিকের খাবার ও পানি নিয়ে সংকট দেখা দিয়েছে।

জাহাজটির মালিকপক্ষ বলেছে, জিম্মি নাবিকদের পাশাপাশি জলদস্যুরা জাহাজে থাকায় খাবার ও পানির চাহিদা বেড়েছে। এ নিয়ে জলদস্যুদের সঙ্গে কথা বলা হবে। প্রয়োজনে তৃতীয় পক্ষের মাধ্যমে খাবার ও পানি পাঠানোর ব্যবস্থা করা হবে। জাহাজে সাধারণত হিমায়িত মাছ, মাংস, সবজি এবং ফল, চাল, ডাল, বিস্কুট রাখা হয়।

জলদস্যুদের কবলে পড়ার সময় এমভি আবদুল্লাহতে ২৫ দিনের খাবার ও পানি মজুত ছিল। সেই হিসাবে এখন ওই জাহাজে যে পরিমাণ খাবার ও পানি আছে, তাতে ২০ থেকে ২১ দিন চলার কথা। তবে এখন জিম্মি নাবিকদের পাশাপাশি জলদস্যুরা জাহাজে অবস্থান করছে। ফলে খাবার ও পানির চাহিদা বেড়েছে।

এর আগে ২০১০ সালের ৫ ডিসেম্বর একই প্রতিষ্ঠানের জাহাজ ‘এমভি জাহান মনি’ ছিনতাই করেছিল সোমালিয়ার জলদস্যুরা। তিন মাসের মাথায় মুক্তিপণ দিয়ে জাহাজটি ছাড়িয়ে এনেছিল কবির গ্রুপ। ওই সময় জাহাজে খাবার ও পানির সংকট দেখা দিয়েছিল।