• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

এবি পার্টির গণ-ইফতার : রমজান ক্ষুধার্তদের কষ্ট অনুভব ও অধিকারহারাদের অধিকার আদায়ের মাস

usbnews
প্রকাশিত মার্চ ২১, ২০২৪
এবি পার্টির গণ-ইফতার : রমজান ক্ষুধার্তদের কষ্ট অনুভব ও অধিকারহারাদের অধিকার আদায়ের মাস
নিউজটি শেয়ার করুনঃ

রমজান মাস হলো যে সব গরীব মানুষ তিনবেলা না খেয়ে ক্ষুধায় কষ্ট পায়, তাদের সে কষ্ট অনুভবের মাস, যাতে করে তাদের প্রতি আমরা সমব্যাথী হতে পারি। এবি পার্টির এই গণইফতার কোন ধনী মানুষের জন্য নয়, বরং ভুখা, নাঙ্গা অসহায় মানুষের জন্য। এজন্য এবি পার্টি ধন্যবাদ পাওয়ার যোগ্য।

বৃহস্পতিবার (২১ মার্চ) এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে মাসব্যাপী গণ-ইফতার কার্যক্রমে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাকিব মোহাম্মদ নাসরুল্লাহ।

এবি পার্টি আয়োজিত মাসব্যাপী গণ-ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাকিব মোহাম্মদ নাসরুল্লাহ। এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত গণ-ইফতারে সভাপতিত্ব করেন পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর মেজর (অব.) ডা. আবদুল ওহাব মিনার।

বক্তব্য রাখেন এবি পার্টি এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগরী দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক ও এবি পার্টি এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা।

প্রধান অতিথি অধ্যাপক ড. নাকিব মোহাম্মদ নাসরুল্লাহ তার বক্তব্যে বলেন, রমজান মাস হলো যে সব গরীব মানুষ তিনবেলা না খেয়ে ক্ষুধায় কষ্ট পায়, তাদের সে কষ্ট অনুভবের মাস, যাতে করে তাদের প্রতি আমরা সমব্যাথী হতে পারি। এবি পার্টির এই গণইফতার কোন ধনী মানুষের জন্য নয়, বরং ভুখা, নাঙ্গা অসহায় মানুাষের জন্য। এজন্য এবি পার্টি ধন্যবাদ পাওয়ার যোগ্য।

বিএম নাজমুল হক বলেন, আপনারা যারা অধিকার হারা তারা যদি এগিয়ে আসেন তাহলে এবি পার্টি এর নেতৃত্বে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার বলেন, ঢাকা শহরে লাখ লাখ মানুষ গৃহহীন, খাদ্যহীন যার দায়িত্ব সরকারের। অথচ আওয়ামী লীগ সরকার জনগণের দায়িত্ব নিয়ে নির্বিকার।
প্রেস বিজ্ঞপ্তি