• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বিষ প্রয়োগ ও শ্বাসরোধ করে ভাই হত্যার অভিযোগে ট্রান্সকমের সিমিন রহমানের বিরুদ্ধে মামলা

usbnews
প্রকাশিত মার্চ ২৩, ২০২৪
বিষ প্রয়োগ ও শ্বাসরোধ করে  ভাই হত্যার অভিযোগে ট্রান্সকমের সিমিন রহমানের বিরুদ্ধে মামলা
নিউজটি শেয়ার করুনঃ

বিষ প্রয়োগ ও শ্বাসরোধ করে নিজ ভাইকে হত্যার অভিযোগে ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানের বিরুদ্ধে মামলা করেছেন তার ছোট বোন শাযরেহ হক। শুক্রবার গুলশান থানায় হত্যা মামলা করেন তিনি।

মামলায় আরও ১০ জনকে আসামি করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন- সিমিন রহমানের ছেলে যারাইফ আয়াত হোসেন, এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপক ডা. মুরাদ এবং পরিচালক (বিপণন ও বিক্রয়) ডা. মো. মুজাহিদুল ইসলাম, ট্রান্সকম গ্রুপের পরিচালক (অর্থ) কামরুল হাসান, আইন কর্মকর্তা মো. ফখরুজ্জামান ভুঁইয়া, ব্যবস্থাপক (করপোরেট অ্যাফেয়ার্স) কেএইচ মো. শাহাদত হোসেন, কর্মকর্তা জাহিদ হোসেন ও সেলিনা সুলতানা এবং গ্রুপের কর্মচারী রফিক ও মিরাজুল। মামলার অভিযোগে বলা হয়েছে, বড় বোন সিমিন রহমানসহ আসামিরা তার বড় ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে বিষ প্রয়োগ-শ্বাসরোধ করে হত্যা করেছেন। গত বছরের ১৬ জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান আরশাদ ওয়ালিউর রহমান। গুলশান থানা সূত্রে এসব তথ্য জানা গেছে।

mzamin

এর আগে ২২ ফেব্রুয়ারি কোম্পানির সম্পত্তি ও শেয়ার-সংক্রান্ত বিরোধের জের ধরে বড় বোন সিমিন রহমান ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান মা শাহনাজ রহমানের বিরুদ্ধে মামলা করেন শাযরেহ। এই মামলায়ও আরও অনেককে আসামি করা হয়। মামলায় বিশ্বাসভঙ্গ, জালিয়াতি ও দলিল জালের মাধ্যমে শাযরেহ ও তার প্রয়াত ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে ১০ হাজার কোটি টাকা মূল্যের পারিবারিক সম্পত্তির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ করা হয়। পুলিশ ব্যুরো অভ ইনভেস্টিগেশন (পিবিআই) এরই মধ্যে মামলার আসামি ট্রান্সকম গ্রুপের পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।

তারা হলেন- প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা ফখরুজ্জামান ভুইয়া, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) কামরুল হাসান, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজার আবু ইউসুফ মো. সিদ্দিক এবং সহকোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক।