• ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গাজার উদ্বাস্তুদের জন্য ৫০ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করল কাতার

usbnews
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৩
গাজার উদ্বাস্তুদের জন্য ৫০ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করল কাতার
নিউজটি শেয়ার করুনঃ

গাজার উদ্বাস্তুদের জন্য ৫০ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করল কাতার। বুধবার রাষ্ট্রসংঘ শরণার্থী সংস্থার এক ফোরামে এই অনুদান ঘোষণা করেছেন দেশটির কর্মকর্তারা। টানা দুই মাসে ইসরাইলের বর্বর হামলায় গাজার ২৩ লক্ষ অধিবাসীর ১৯ লক্ষই এখন উদ্বাস্তু। এসব শরণার্থীদের সহযোগিতার লক্ষ্যে বুধবার গ্লেবাল রিফিউজি ফোরামের আয়োজন করে রাষ্ট্রসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। ফোরামে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা। কাতারের আন্তর্জাতিক সংযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী লোলওয়া আল খাতির জানান, কাতার গাজার উদ্বাস্তুদের ৫০ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইসরাইলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত উদ্বাস্তু, আহত ব্যক্তি ও এতিমদের জন্য এই অর্থ ব্যয় করা হবে। তিনি আরও বলেন, আর্থিক সহায়তার পাশাপাশি গাজার ১০০ শিক্ষার্থীকে কাতারের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বৃত্তি প্রদান করবে তার সরকার। সুইৎজারল্যান্ডের জেনেভায় অবিলম্বে ও টেকসই মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গ্লোবাল রিফিউজি ফোরামের উদ্বোধন করেন  শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি। এ সময় রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের সমালোচনা করে তিনি বলেন, ‘গাজা উপত্যকায় ব্যাপক মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। কিন্তু নিরাপত্তা পরিষদ এখনও সহিংসতা থামাতে পারেনি।’