• ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসছেন ডনাল্ড লু

usbnews
প্রকাশিত মে ১৪, ২০২৪
ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসছেন ডনাল্ড লু
নিউজটি শেয়ার করুনঃ

তিন দেশ সফরের অংশ হিসেবে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু এরই মধ্যে ভারত সফর করেছেন। তিনি বর্তমানে শ্রীলঙ্কাতে রয়েছেন। আজ বাংলাদেশ পৌঁছাবেন। গত শুক্রবার থেকে দক্ষিণ এশিয়ার তিন দেশে তার ছয় দিনের সফর শুরু হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে, ১০ থেকে ১৫ই মে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করবেন ডোনাল্ড লু। তার সফরের মধ্যদিয়ে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে বলে প্রত্যাশা ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্র যে একটি মুক্ত, অবাধ ও সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দেখতে চায়, ডনাল্ড লু’র সফরে সেটাই গুরুত্ব পাবে।ডনাল্ড লু’র সঙ্গে দ্বিপক্ষীয় যে আলোচনা হবে তাতে রাজনীতিও থাকবে। কারণ দ্বিপক্ষীয় আলোচনার মধ্যেই রাজনীতি আছে।তার সফরে ব্যবসা-বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকারসহ দুই দেশের অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা হবে।