লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুল্লাহ আল মামুনকে প্রকাশ্যে ‘হারামজাদা’ বলেছেন বলে অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আশ্রাফ আলী সারুর বিরুদ্ধে। একই সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদকেও নিয়েও আপত্তিকর ভাষায় বক্তব্য দেন তিনি।
বৃহস্পতিবার (১৬ মে) এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সোমবার (১৩ মে) বিকালে উপজেলা আওয়ামী লীগের বিশেষ এই বর্ধিত সভা ও উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভায় তিনি এসব বক্তব্য দেন।
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলী সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে ঠাকুরগাঁও থেকে বিতাড়িত করার হুমকির অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরীর বিরুদ্ধে।
মঙ্গলবার (১৪ মে) রাত ১০টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আইনজীবী অরুনাংশু দত্ত টিটোর নির্বাচনী সভায় বক্তব্যকালে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের বর্ধিত সভায় এমপিকে ‘হারামজাদা’ বললেন স্থানীয় নেতা আওয়ামী লীগের বর্ধিত সভায় এমপিকে ‘হারামজাদা’ বললেন স্থানীয় নেতা
এ সময় তার দেওয়া ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ওই ভিডিওতে সংসদ রমেশ চন্দ্র সেনের উদ্দেশ্যে কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরীকে বলতে শোনা যায়, ‘জীবনে তো ভোট করেনি, প্রতিদ্বন্দ্বিতাও করেনি কারো সঙ্গে। ওই অটোপাস এমপি সবাইকে হুমকি দিয়ে কাউন্সিলরদের বিভ্রান্ত করেছে। আবার কিছু কাউন্সিলর বাসস্ট্যান্ডে কথা বলেছে। কিন্তু তারা ঠিকই আছে, কোনো রকমে বিভ্রান্ত হয়নি। তাদের জোর করে আনা হয়েছে। ওনারা (কাউন্সিলর) এখানে (বাসস্ট্যান্ড এলাকায়) এসে বলছে, আমরা আওয়ামী লীগের মূল স্রোতে আছি। ওনারা যদি মূল স্রোত হয়, তাহলে আমরা কোনো আওয়ামী লীগ করছি? যার বাপ (বাবা) করে জামায়েত, ভাই করে বিএনপি, একাই করে আওয়ামী লীগ, ওনি নাকি মূল স্রোত। আজব কথা। আমরাই মূল স্রোত, মূল আওয়ামী লীগ।’
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় আপন ছোট ভাই শাহদাত হোসেনকে ‘কুলাঙ্গার’ বললেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা। কাদের মির্জা একইসঙ্গে বসুরহাট পৌরসভার মেয়রও।
মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় বসুরহাট পৌরসভার সরকারি মিলনায়তনে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম শরীফ চৌধুরী পিপুলের সমর্থনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন।
তার ছোট ভাই শাহদাত হোসেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তারা দুজনই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।
‘কুলাঙ্গার’ ছাড়াও শাহদাত হোসেন তার ভাই নন বলে তিনি মন্তব্য করেন কাদের মির্জা। তার বক্তব্যটি স্থানীয় একাধিক সাংবাদিক ফেসবুকে লাইভে প্রচার করেন। ভাইয়ের বিরুদ্ধে প্রকাশ্যে দেওয়া কাদের মির্জার ওই বক্তব্য নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।