• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন , এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্তত পাঁচ জন নেতাকে আটক

usbnews
প্রকাশিত জুলাই ২০, ২০২৪
নিউজটি শেয়ার করুনঃ

এমজেড এম আলম সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান :কারফিউ থাকলেও সকালে রাস্তায় সেনাবাহিনীর কোনো টহল ছিল না তাই পর্যাপ্ত দোকানপাট খোলা ছিল, লোকচলাচলও ছিল সড়কে। এর মধ্যে ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল করা হলে প্রচুর লোকসমাগম দেখা যায় বিভিন্ন বাজারে।

সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আগেরদিন পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। ময়নাতদন্ত শেষে দুপুরে মানিক পীর মাজার প্রাঙ্গণে জানাজার জন্য নিয়ে যাওয়া হয়।

দুপুরে কারফিউ শিথিল থাকায় তুরাবের জানাজায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন। মরদেহ কিছুক্ষণের জন্য সিলেট প্রেসক্লাব প্রাঙ্গণে রাখা হয়। পরে দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যান তার পরিবার।

সরেজমিনে শাবিপ্রবি প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ দেখা যায়। দুপুর ২টা থেকে আবারও কারফিউ শুরু হলে সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়। এ ছাড়াও পুলিশও গুরুত্বপূর্ণ এলাকায় টহল বজায় রাখে। বিকেলে নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভের জন্য লোকসমাগমের চেষ্টা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলের কারণে তা সম্ভব হয়নি। অলিগলিতে বিচ্ছিন্ন ভাবে হামলার ঘটনা ঘটে।

এদিন রাতে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারে দাবির আন্দোলনকে রাজনৈতিক আন্দোলন হিসেবে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টায় থাকায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্তত পাঁচ জন নেতাকে আটক করে পুলিশ। বিভিন্ন তথ্যে জানা যায় , পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।