• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে হয়েছে গোলের রেকর্ড

usbnews
প্রকাশিত মে ২০, ২০২৪
ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে হয়েছে গোলের রেকর্ড
নিউজটি শেয়ার করুনঃ

ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে হয়েছে গোলের রেকর্ড। ১৯৯২ সাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটিতে এর চেয়ে বেশি গোল আর কোনো মৌসুমে হয়নি।

রোববার ম্যানচেস্টার সিটির শিরোপা উৎসবের মধ্য দিয়ে শেষ হয়েছে ইংলিশ শীর্ষ লিগের ২০২৩-২৪ মৌসুম। এবারের আসরে ৩৮০ ম্যাচে গোল হয়েছে রেকর্ড এক হাজার ২৪৬টি।

প্রতিযোগিতাটির প্রথম আসরে হওয়া ১ হাজার ২২২ টি গোলের রেকর্ড টিকে ছিল এতদিন। সে মৌসুমে খেলেছিল ২২টি ক্লাব। ১৯৯৫-৯৬ মৌসুম থেকে ২০টি ক্লাবকে নিয়েই হয়ে আসছে এই প্রতিযোগিতা।

এবারের মৌসুমে সবচেয়ে বেশি ৯৬টি গোল করে চ্যাম্পিয়ন সিটি। দ্বিতীয় সর্বোচ্চ ৯১টি আর্সেনালের। এছাড়া তিনে থাকা লিভারপুল করেছে ৯১টি গোল। পয়েন্ট টেবিলের সাতে থাকলেও গোলের তালিকায় চারে আছে নিউক্যাসল ইউনাইটেড। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৮৫ গোল করে তারা এবার।

অন্যদিকে সবচেয়ে বেশি ১০৪ গোল হজম করেছে তলানিতে থেকে আসর শেষ করা শেফিল্ড ইউনাইটেড। ইংল্যান্ডের শীর্ষ লিগের এক মৌসুমে যা সর্বোচ্চ গোল হজমের রেকর্ড।