• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ভূমধ্যসাগরে মাল্টা ও ইতালির মধ্যকার জলসীমা থেকে ৩৫ বাংলাদেশি উদ্ধার

usbnews
প্রকাশিত মে ২১, ২০২৪
ভূমধ্যসাগরে মাল্টা ও ইতালির মধ্যকার জলসীমা থেকে ৩৫ বাংলাদেশি উদ্ধার
নিউজটি শেয়ার করুনঃ

আজ সোমবার ভোরে ভূমধ্যসাগরে মাল্টা ও ইতালির মধ্যকার জলসীমা থেকে তাঁদের উদ্ধার করা হয়। তাঁরা সবাই বাংলাদেশি।

গিয়ানিস হলেন ওশান ভাইকিং চ্যারিটি জাহাজের তল্লাশি ও উদ্ধারকারী দলের একজন সদস্য। তাঁরা মাল্টা ও ইতালির মধ্যকার জলসীমায় টহল দিয়ে থাকেন। জাহাজটি এখন পরিচালিত হচ্ছে এসওএস মেডিটারেনির মাধ্যমে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তাঁরা তিন দিন ধরে নৌকায়। লিবিয়ার বেনগাজি থেকে প্রায় ৬০০ কিলোমিটার পাড়ি দিয়েছেন তাঁরা। তাঁদের গন্তব্য ছিল ইতালির সিসিলি দ্বীপ।

এসওএস মেডিটারেনি জানায়, ২০১৯ সাল থেকে তারা ওশান ভাইকিংয়ের মাধ্যমে ভূমধ্যসাগর থেকে প্রায় ১০ হাজার মানুষকে উদ্ধার করেছে।

ভোরের আলো ফুটতে শুরু করলে উদ্ধারকারী দলের সঙ্গে যোগ দেয় ইন্টারন্যাশনাল রেডক্রস ও রেড ক্রিসেন্ট। তারা পানি, খাবার ও কম্বল দেয়। এরপর অভিবাসনপ্রত্যাশীরা গোসল করেন। তাঁদের কালো ট্র্যাকস্যুট পরানো হয়। তাঁদের শরীর গরম করার জন্য শুকনা ফল ও পর্যাপ্ত খাবার খাওয়ানো হয়।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরএফসি) অপারেশনস ব্যবস্থাপক সারা মানসিনেলি বলেন, ‘তারা যেন ভালো বোধ করে, এটি আমাদের অগ্রাধিকার ছিল। তারা এখানে নিরাপদে আছে এবং তাদের লিবিয়ায় ফিরিয়ে নেওয়া হবে না বলে তাদের আশ্বস্ত করা হয়। যদিও তারা বারবারই আমাদের জিজ্ঞেস করছিল, তোমরা কি আমাদের লিবিয়ায় ফেরত পাঠাচ্ছ? তারা তাৎক্ষণিকভাবে বুঝতে পারছিল না আমরা কারা। তারা মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিল।’