• ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

যাদবপুরকাণ্ডে ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তপ্ত রাজ্য-রাজনীতি

usbnews
প্রকাশিত আগস্ট ২০, ২০২৩
যাদবপুরকাণ্ডে ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তপ্ত রাজ্য-রাজনীতি
নিউজটি শেয়ার করুনঃ

যাদবপুরকাণ্ডে ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তপ্ত রাজ্য-রাজনীতি। তদন্ত যত এগোচ্ছে ততই র‍্যাগিং তত্ত্ব আরও জোরালো হচ্ছে।  পুলিশ তদন্তে জানতে পেরেছে নদিয়ার বগুলার ছাত্র স্বপ্নদীপ বিশ্ববিদ্যালয়ের আসার প্রথম দিন থেকেই র‍্যাগিংয়ের শিকার হন। আর ক্রমশ সেই অত্যাচার বাড়তে থাকে। ৯ আগস্ট তা মাত্রা ছাড়িয়ে যায়, মর্মান্তি মৃত্যু হয় ছাত্রের। ঘটনায় তদন্তে নেমে পুলিশ এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে।  পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে আরও এক প্রাক্তনী জয়দীপ ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ।

বাকি ধৃতদের মধ্যে রয়েছে সপ্তক কামিল্ল্যা (প্রাক্তন পড়ুয়া), সুমন নস্কর (প্রাক্তন পড়ুয়া), অঙ্কন সর্দার (সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, দ্বিতীয় বর্ষ), অসিত সর্দার (প্রাক্তন পড়ুয়া, সংস্কৃত বিভাগ), মহম্মদ আরিফ (সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, তৃতীয় বর্ষ), মহম্মদ আসিফ আজমল (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, চতুর্থ বর্ষ), সৌরভ চৌধুরী, দীপশেখর দত্ত ও মনোতোষ।