• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিলেটের রাজপথ উত্থাল : ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিনে বিএনপি-জামায়াতের ১৬ জন আটক

usbnews
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৩
নিউজটি শেয়ার করুনঃ

এমজেড এম আলম , সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : সিলেটে হরতালে বিএনপি-জামায়াতের ১৬জনকে আটক করেছে পুলিশ। তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিনে গতকাল রোববার সিলেটে নৈরাজ্য ও নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ৬জনকে আটক করে পুলিশ।

বিক্ষিপ্ত দু’একটি ঘটনা ছাড়া বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন গতকাল সোমবারও অনেকটা থমথমে ছিল হয়েছে। হরতালের শেষ দিনে সিলেট মহানগরীতে গাড়ি ভাঙচুর করা হয়েছে । এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পিকেটাররা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা সঁটকে পড়ে।

এদিকে ৪৮ ঘণ্টা হরতালের শেষ দিনেও নগরজুড়ে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। বিশৃঙ্খলা ঠেকাতে নগরীর মোড়ে মোড়ে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। র‌্যাব ও বিজিবি সদস্যরাও টহল অব্যাহত রাখেন। ৪৮ ঘণ্টার হরতালে সিলেটে নৈরাজ্য ও নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ৭ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল ও আগের দিন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানার অভিযানে তাদের আটক করা হয়। এর মধ্যে গতকাল সোমবার দক্ষিণ সুরমা থানা পুলিশ ১ জনকে আটক করে। আগের দিন রোববার কোতোয়ালী মডেল থানা পুলিশ ১ জন, শাহপরাণ থানা পুলিশ ১ জন ও দক্ষিণ সুরমা থানা পুলিশ ৪ জনকে আটক করে। এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এ তথ্য জানিয়েছেন।

সরজমিনে দেখা গেছে, গতকাল সোমবার সকালে নগরীতে যানবাহন চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল বাড়তে থাকে। সকাল থেকে আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল করলেও সিলেট থেকে আন্ত:জেলা বাস চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন জরুরি কাজে চলাচলকারী সাধারণ মানুষেরা। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক থাকায় দূরবর্তী গন্তব্যের লোকজন রেলপথকেই বেছে নিয়েছেন। বিশৃঙ্খলা ঠেকাতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। নগরীর ছোট দোকানপাট খোলা থাকলে বন্ধ থাকে শপিংমল ও বিপণি-বিতান। স্থানীয় হাটবাজারগুলোতে স্বাভাবিক দিনের মতো খুলেছে দোকানপাট।

সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি) এর বিভিন্ন থানার অভিযানে তাদের আটক করা হয়। এর মধ্যে কোতোয়ালী মডেল থানা পুলিশ ১জন, শাহপরাণ থানা পুলিশ ১ জন ও দক্ষিণ সুরমা থানা পুলিশ ৪জনকে আটক করেছে। তাৎক্ষনিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায় নি।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।