• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

মালয়েশিয়া ডেডলাইন কাল : ৪০ হাজার কর্মীর যাত্রা অনিশ্চিত , কর্তৃপক্ষের নিরব ভূমিকা পালনের অভিযোগ

usbnews
প্রকাশিত মে ৩০, ২০২৪
মালয়েশিয়া  ডেডলাইন কাল : ৪০ হাজার কর্মীর যাত্রা অনিশ্চিত , কর্তৃপক্ষের নিরব ভূমিকা পালনের অভিযোগ
নিউজটি শেয়ার করুনঃ

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের সময়সীমা বৃদ্ধির ঘোষণা দেয়নি দেশটির সরকার। ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার গতকাল জানিয়েছেন ৩১ মে’র পর মালয়েশিয়ায় কর্মী প্রবেশের নিষেধাজ্ঞা বহাল থাকবে। এতে প্রায় ৪০ হাজার কর্মী দেশটিতে যাওয়া অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্স যোগে উল্টো পথ হয়ে বাংলাদেশি কর্মীরা স্রোতের ন্যায় মালয়েশিয়ায় প্রবেশ করছে। গতকাল বুধবার পর্যন্ত কুয়ালালামপুরস্থ দু’টি আর্ন্তজাতিক টার্মিনালে প্রায় ২০ হাজার বাংলাদেশি কর্মী পৌঁছে ফ্লোরে অবস্থান করছে। ইমিগ্রেশনের সিরিয়াল অনুযায়ী মালয়েশিয়ান কোম্পানীর প্রতিনিধিরা এসব কর্মীদের রিসিভ করছে। গতকাল কুয়ালালামপুর বিমান বন্দর থেকে ইস্টার্ন গ্র্যান্ড পাওয়ার এসডিএন বিএইচডি ও ইস্টার্ন বিজনেস এসোসিয়েট লিমিটেডের চেয়ারম্যান ড. ওয়ালী উল্লাহ (জাহিদ) ঢাকার সংবাদ মাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটির সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আর মাত্র ১ দিন পরেই স্বপ্নের দেশ মালয়েশিয়ার শ্রমবাজারের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। এতে অপেক্ষমান কর্মীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। সময় বৃদ্ধি না না হলে প্রায় ৪০ হাজার অপেক্ষমান কর্মীর মালয়েশিয়া যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। বিমানের টিকিটের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে সি-িকেট চক্র মালয়েশিয়ার ৩০ হাজার টাকার ওয়ানওয়ে টিকিটের দাম এখন ৯৫ হাজার টাকা থেকে ১ লাখ ৮ হাজার টাকা বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে যে এসব দেখার কেউ নেই। এ ব্যাপারে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিরব ভূমিকা পালন করছে  বলে অভিযোগ করছেন মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীরা।  ।

সিন্ডিকেটের অপতৎপরতায় ফের বন্ধ হতে চলেছে মালয়েশিয়ার সম্ভাবনাময় শ্রমবাজার। বেপরোয়া এই সিন্ডিকেটের লাগাম টানার তাগিদ দিচ্ছে জাতিসংঘ। এ নিয়ে চাপে বিপাকে মালয়েশিয়া সরকার। শ্রমিক প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশে সিন্ডিকেটটি বেপরোয়া। সিন্ডিকেট প্রশ্নে এই প্রথম মুখ খুললেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার কোনো হাইকমিশনার। পূর্ব-নির্ধারিত এক অনুষ্ঠানে হাইকমিশনার হাসনা মোহাম্মদ হাসিম এর কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। জবাবে তিনি সিন্ডিকেটের কারণে তার সরকারের অসহায়ত্বের কথা অকপটে স্বীকার করেন। বাংলাদেশ থেকে শ্রমিক প্রেরণ এবং মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানির শ্রমিক গ্রহণের প্রক্রিয়ার পরতে পরতে সিন্ডিকেটের আধিপত্যকে অস্বীকার না করে দেশটির হাইকমিশনার বলেন, ওই সিন্ডিকেট বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে!

 

বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে মালয়েশিয়া বদ্ধপরিকর জানিয়ে হাইকমিশনার হাসনা মোহাম্মদ হাসিম বলেন, আমাদের অর্থনীতিতে প্রবাসী শ্রমিকদের অবদান অনেক। তাদের কল্যাণে মালয়েশিয়া সরকার অঙ্গীকারাবদ্ধ। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অবদানের ভূয়সী প্রশংসা করে হাইকমিশনার বলেন, এটা অবশ্যই আমাদের স্বীকার কতে হবে যে, আমাদের এখানে সিন্ডিকেট আছে।

বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার মালয়েশিয়া। প্রতিবছর লাখ লাখ কর্মীর কর্মসংস্থানের মাধ্যমে রেমিট্যান্সের যোগান আসছে দেশটি থেকে। ২০২১ সালে দেশটির সাথে পারস্পারিক সমঝোতা চুক্তির পর আবারও চালু হয় কর্মী পাঠানোর কার্যক্রম। ২০২২ সালের ৮ আগস্ট থেকে নিয়মিতভাবে কর্মী যাওয়া চলমান থাকলেও পরিস্থিতি পুনরায় দোলাচলে। ২০২২ সাল থেকে এ যাবত দেশটিতে প্রায় সাড়ে চার লাখ কর্মী গেছে। অভিযোগ রয়েছে, প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যয় করে চাকরি লাভ করেছে কর্মীরা। বিএমইটি জানায়, গত ১ মে থেকে গত ২০ মে পর্যন্ত ২১ হাজার ৮২৩৩ জন কর্মী মালয়েশিয়ায় বর্হিগমন লাভ করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্ধারিত এক শত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এফডব্লিউ সিএমএস প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের সবশেষ সময়সীমা বেঁধে দেয়া হয়েছে ৩১ মে। মালয়েশিয়া সরকারের অনুমোদিত বাংলাদেশি কর্মীদের আগামী ৩১ মের মধ্যে দেশটিতে প্রবেশের ডেডলাইন নির্ধারণ করা হয়েছে। ফলে অপেক্ষমান কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার হিরিক পড়েছে। এ সুবাদে টিকিট সি-িকেটের পরামর্শে বিভিন্ন এয়ারলাইন্সগুলো ঢাকা-কুয়ালালামপুর রুটে ওয়ানওয়ে টিকিটের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছে। চড়া দাম দিয়েও হাজার হাজার মালয়েশিয়াগামী কর্মী টিকিট মিলছে না। চড়া দামের টিকিটের অতিরিক্ত টাকা যোগাতে যাত্রীরা হিমসিম খাচ্ছেন। গতকাল বুধবার নয়া পল্টন, ফকিরাপুল পুরানা পল্টনে একাধিক রিক্রুটিং এজেন্সিতে সরেজমিনে পরিদর্শনকালে অপেক্ষমান মালয়েশিয়াগামী কর্মী এ অভিমত ব্যক্ত করেন।

 

অভিবাসীদের প্রতারিত করা হচ্ছে এবং জনপ্রতি সাড়ে চার থেকে ছয় হাজার ডলার পর্যন্ত নিয়োগ ফি

বাংলাদেশ ও মালয়েশিয়ায় পাঠানো চিঠিতে বলা হয়েছে, অভিবাসীদের প্রতারিত করা হচ্ছে এবং জনপ্রতি সাড়ে চার থেকে ছয় হাজার ডলার পর্যন্ত নিয়োগ ফি নেয়া হচ্ছে। যা ২০২১ সালে এই দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) ব্যত্যয়। ওই এমওইউ অনুযায়ী, এই ফি হওয়ার কথা ৭২০ ডলার। চিঠিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক বাংলাদেশি অভিবাসীরা বিশ্বব্যাপী সর্বোচ্চ নিয়োগ ফি প্রদান করেন, যা বাজারে প্রচলিত হারের চেয়ে অনেক বেশি।

চিঠিতে উভয় দেশের সরকারের প্রতি অনুরোধ করা হয়েছে এটা নিশ্চিত করতে যে, অভিবাসীরা যেন তাদের অধিকার দাবি করায় নিয়োগকর্তা, দালাল বা সরকারি কর্মকর্তাদের প্রতিশোধের মুখে না পড়ে। স্বাধীন বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়ায় এক থেকে দুই লাখ বাংলাদেশি বেকার কিংবা বিনা বেতনে বা কম বেতনের কাজ করছেন। তারা দেশে এবং কর্মস্থলে ঋণগ্রস্ত। টোমোয়া ওবোকাটা, রবার্ট ম্যাককরকোডালে, গেহাদ মাদি এবং সিওবান মুল্লালি- জাতিসংঘের ওই বিশেষজ্ঞ চিঠিটি লিখেছেন। জেনেভাস্থ বাংলাদেশের স্থায়ী মিশন চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছে। এক কর্মকর্তা মানজমিনকে বলেছেন, সেগুনবাগিচার নির্দেশনা পেলেই তারা চিঠিটির জবাব  দেবেন।

২০২২ সালের আগস্ট থেকে এ পর্যন্ত মালয়েশিয়া সরকার নির্বাচিত ১০০টি বাংলাদেশি নিয়োগকারী সংস্থার একটি সিন্ডিকেটের অধীনে চাকরির জন্য মালয়েশিয়ায় গিয়েছেন প্রায় চার লাখ ২২ হাজার বাংলাদেশি। এর আগে সেখানে আরও চার লাখ বাংলাদেশি কর্মরত ছিলেন। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়ায় একটি অপরাধী নেটওয়ার্ক কাজ করে। তারা কর্মীদের সঙ্গে প্রতারণা করে এবং ভুয়া কোম্পানিতে নিয়োগ দেয়। সেইসঙ্গে কর্মীদের অতিরিক্ত নিয়োগ ফি দিতে বাধ্য করা হয়, যা তাদেরকে ঋণগ্রস্ত করে তোলে।

চিঠিতে আরও বলা হয়েছে, অভিবাসীদের শোষণমূলক নিয়োগের সঙ্গে জড়িত নিয়োগকর্তা, এজেন্ট ও সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার অভাব রয়েছে। এতে বলা হয়, অনেক অভিবাসী মালয়েশিয়ায় পৌঁছে দেখেন, তাদের যে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসা হয়েছে সেই অনুযায়ী চাকরি নেই এবং তাদেরকে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে থাকতে বাধ্য করা হয়েছে। এর ফলে তারা গ্রেপ্তার, আটক এবং দেশে ফেরত পাঠানোর ঝুঁকিতে রয়েছেন।