• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বাংলাদেশের ভিডিও অ্যানালিস্ট হিসেবে যোগ দিচ্ছেন মহসিন শেখ

usbnews
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৩
বাংলাদেশের ভিডিও অ্যানালিস্ট হিসেবে যোগ দিচ্ছেন মহসিন শেখ
নিউজটি শেয়ার করুনঃ

বিশ্বকাপেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় ভিডিও অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখরের। এরপর অন্তর্র্বর্তী দায়িত্ব পালন করেন নাসির আহমেদ। এবার বাংলাদেশ দলের নতুন ভিডিও অ্যানালিস্ট হিসেবে যোগ দিচ্ছেন মহসিন শেখ। অন্তত নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত জাতীয় দলের সঙ্গে কাজ করবেন মহসিন। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘মহসিন আমাদের সঙ্গে এই দুই সিরিজে কাজ করবে। দলের পক্ষ থেকে একটা চাওয়া ছিল ওর ব্যাপারে। ও তো অস্ট্রেলিয়ান নাগরিক। তো এরই মধ্যে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছে।’ নিউজিল্যান্ড সিরিজে তার কাজ পছন্দ হলে স্থায়ী করা হবে বলেও জানিয়েছেন জালাল। বাংলাদেশে এর আগেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অ্যানালিস্ট ছিলেন তিনি। ২০০৩-০৪ মৌসুমে পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে কাজ শুরু করেন মহসিন।