পূর্ব তিমুরের মতো বাংলাদেশ ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র ও বিমানঘাটি প্রতিষ্ঠার ষড়যন্ত্র হয়েছে বলে দাবিকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
ভয়েস অফ আমেরিকা বাংলার সাথে এক সাক্ষাত্কারে লু বলেন, এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং যোগ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করে। লু বাংলাদেশে একটি বিমান ঘাঁটি স্থাপনে আগ্রহ প্রকাশের অভিযোগও নাকচ করে দেন।