• ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

usbnews
প্রকাশিত জুন ১৪, ২০২৪
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
নিউজটি শেয়ার করুনঃ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তিন যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সৌদি আরবের আল আলিফ শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুরের হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের ইসমাইল ছৈয়ালের ছোট ছেলে সাব্বির, একই ইউনিয়নের বর্ডারফুল এলাকার জামাল চৌকিদাদের ছেলে সবুজ চৌকিদার ও ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিফাত।