• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সাড়ে ৬ লাখের বেশি কোরবানির পশুর চামড়া ট্যানারিতে ঢুকেছে

usbnews
প্রকাশিত জুন ১৯, ২০২৪
সাড়ে ৬ লাখের বেশি কোরবানির পশুর চামড়া ট্যানারিতে ঢুকেছে
নিউজটি শেয়ার করুনঃ

ঈদ-উল-আজহা ও এর পর দিন মিলিয়ে ঢাকার সাভার বিসিক চামড়া শিল্পনগরীতে ৪ লাখ ৬০ হাজারের বেশি কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে। এর পাশাপাশি ঢাকার লালবাগের পোস্তার ব্যবসায়ীরা দেড় লাখের মতো চামড়া সংগ্রহ করেছেন। মঙ্গলবার (১৮ ‍জুন) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক এসব তথ্য জানিয়েছেন।

ঈদ-উল-আজহার দিন সোমবার দুপুর থেকে সাভার চামড়া শিল্পনগরীতে কোরবানির পশুর কাঁচা চামড়া ঢুকতে শুরু করে। মঙ্গলবার বিকেল পর্যন্ত সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় অবস্থিত এই চামড়া শিল্পনগরীতে ৪ লাখ ৬০ হাজার কাঁচা চামড়া এসেছে। অন্যদিকে, ঢাকার লালবাগের পোস্তায় দেড় লাখের মতো চামড়া সংগ্রহ করা হয়েছে। সবমিলিয়ে দুই দিনে ৬ লাখের বেশি কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে।