• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ঢাকায় দেড় বছরে নিখোঁজ ৪০৫২ , রাজধানীর ৫০ থানায় জিডি

usbnews
প্রকাশিত জুন ২৪, ২০২৪
ঢাকায় দেড় বছরে নিখোঁজ ৪০৫২ , রাজধানীর ৫০ থানায় জিডি
নিউজটি শেয়ার করুনঃ

রাজধানীর থানাগুলোতে প্রায় নিয়মিতই নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্যমতে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের মে পর্যন্ত ঢাকার ৫০টি থানায় ৪০৫২টি নিখোঁজের জিডি হয়। অর্থাৎ প্রতি মাসে গড়ে ২৩৮টি এই সংক্রান্ত ডায়েরি করা হয়। এরমধ্যে ডিএমপি’র রমনা বিভাগে ৩৭৪টি, তেজগাঁও বিভাগে ১৬২টি, গুলশান বিভাগে ৬৩২টি, ওয়ারী বিভাগে ৮৭৫টি, লালবাগ বিভাগে ৩২৪টি, উত্তরা বিভাগে ৭৪৪, মিরপুর বিভাগে ৯০টি, মতিঝিল বিভাগে ৮৫১টি। এই আট বিভাগে নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করা হয় ৪০৫২টি।

নিখোঁজ হওয়া বেশির ভাগ ব্যক্তি ফিরে আসেন এবং তাদের পাওয়া যায়। আর কিছু কিছু হয়তো দেখা যায় নিজেরা চলে গিয়েছে। পরিবারকে না জানিয়ে পালিয়ে গেছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সেটি বেশি দেখা যায়। আবার কেউ কেউ দুর্ঘটনার শিকার হন। যারা ফিরে আসে তাদের সম্পর্কে পরিবার পুলিশকে জানায় কম। বাসা থেকে চলে যাওয়ার সংখ্যাটা বেশি। বিশেষ করে উঠতি বয়সী ছেলে-মেয়েদের নিখোঁজ হওয়ার জিডির সংখ্যা বেশি হয়। নিখোঁজ হওয়ার ক্ষেত্রে যেহেতু অনেকে ইচ্ছা করে চলে যায় এটি পরিবারের দায়িত্ব খেয়াল রাখা। আর যখন চলে যায় তখন থানাকে অবগত করতে হবে।

জাতীয় মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত নিখোঁজ ও গুমের অভিযোগ পেয়েছে ১২৮টি।