• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বাংলাদেশ এভিনিউয়ের নামফলক উন্মোচন

usbnews
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৩
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বাংলাদেশ এভিনিউয়ের নামফলক উন্মোচন
নিউজটি শেয়ার করুনঃ

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন মিলবোর্নে একটি রাস্তার নাম ‘বাংলাদেশ এভিনিউ’ করা হয়েছে। এর মধ্যদিয়ে বিজয়ের মাসে প্রবাসে বাঙালির এগিয়ে চলার পথে আরেকটি অধ্যায় যুক্ত হলো। গত ৩ ডিসেম্বর রবিবার দুপুরে  সর্বস্তরের প্রবাসীদের পাশে নিয়ে মিলবোর্নের মেয়র মাহবুবুল আলম তৈয়ব ‘বাংলাদেশ এভিনিউ’ নামফলক উম্মোচন করেন।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক, নিউজার্সি, ক্যালিফোর্নিয়া, মিশিগান স্টেটে আরো অন্তত ৬টি সড়কের নামকরণ হয়েছে বাংলাদেশের নামে।