রোববার রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে ‘সাবমিশন অব রিসার্চ রিপোর্ট অন চ্যালেঞ্জ অব কন্ট্রোলিং ইলিগ্যাল মানি ট্রান্সফার থ্রু মোবাইল অ্যাপস: আ স্টাডি অন অনলাইন গ্যাম্বলিং’ শীর্ষক অনুষ্ঠানে দেশে পাচারসহ অর্থনৈতিক অপরাধ নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট তথ্যভান্ডার নেই এ কথাগুলো বলেন সিআইডিপ্রধান।
মোহাম্মদ আলী মিয়া বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে মানি লন্ডারিংয়ের তথ্যভান্ডার আছে। দেশে একটি কেন্দ্রীয় তথ্যভান্ডার জরুরি। বিশেষ করে ফিন্যান্সিয়াল (অর্থনৈতিক) খাতের জন্য, যেখানে সিআইডির প্রবেশাধিকার থাকবে।’