• ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ইসরায়েলের সাথে সংযোগ জব্দ করা জাহাজ হস্তান্তরের জন্য হুতিদের প্রতি আহ্বান জানানো হয়েছে: ইরানি কর্মকর্তা

usbnews
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৩
ইসরায়েলের সাথে সংযোগ  জব্দ করা জাহাজ হস্তান্তরের জন্য হুতিদের প্রতি আহ্বান জানানো হয়েছে: ইরানি কর্মকর্তা
নিউজটি শেয়ার করুনঃ

একজন উচ্চপদস্থ ইরানি কর্মকর্তা এনএইচকে’কে জানিয়েছেন যে লোহিত সাগরে ছিনতাইকৃত একটি পণ্যবাহী জাহাজ হস্তান্তরের জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অনুরোধ জানাচ্ছে তেহরান।

ব্রিটিশ মালিকানাধীন “গ্যালাক্সি লিডার” নামক জাহাজটি পরিচালনার দায়িত্বে রয়েছে জাপানি কোম্পানি নিপ্পন ইউসেন। ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি দাবি করেছে যে ইসরায়েলের সাথে জাহাজটির সংযোগ রয়েছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি গতকাল সোমবার বলেন যে এই সমস্যার সমাধানে হুতিদের উপর থাকা নিজেদের প্রভাবকে কাজে লাগিয়েছে তার দেশ।

তার ভাষ্যমতে, জাহাজটিকে ফেরত এবং এর ক্রু’দের মুক্তি না দেয়া পর্যন্ত বিদ্রোহী গোষ্ঠীটির সাথে কাজ করে যাবে ইরান। তবে ঠিক কবে নাগাদ সমস্যাটির সমাধান হবে বা আদৌ হবে কিনা, সেসম্পর্কে তিনি কিছুই বলেননি।