অনুভূতি ভালোবাসা মায়া,
যতই কম করা হয়,
প্রকাশ কম করা হয়,
আঘাত করার শক্তি তখন কম হয়।
মায়া দিয়ে কাউকে আটকানো যায় না,
যদি তাদের বুদ্ধি বিবেক কম থাকে.
বুঝে না তাকে গভীর যত্নে আগলে রাখলেও আপন হবে না।
ভুলেও তুমি পড়বেনা কারো মায়ায়,
পড়লে তোমার জীবন হবে বিফল,
মায়া কেটে গেলে একজন চলে যায় ছেড়ে,
আর অন্যজন যায় হেরে।
মায়া মাকড়সার মাকড়সার জালের মতো,
একবার জড়িয়ে পড়িলে, আর বের হওয়া যায় না।
হৃদয়কে আটকিয়ে রাখতে পারো মায়া তুমি চোরাবালির মতো ,
কম মায়া থাকলে মানুষ,
হায় হয় করে না যদি তবে,
সে হয়তো বেশিদিন বাঁচতে পারবে।
অধিক কষ্টদেয় মায়ায়,
পৃথিবীতে ইচ্ছে করে মায়া করিলে লালন,
বৃদ্ধ বয়সে গালাগাল শুনতে হয় , সঞ্চয় করা যায় না টাকা।
বৃদ্ধকালে অভাব-অনটন হয় ,
পিতামাতা বৃদ্ধ বয়সে হয় পরাধীন,
মায়ার পরিমান যত বেশি ,
কষ্টের পরিমান ততবেশি।
মনে মনে আমি ভাবি কতকিছু করি,
শান্তির আশায় সুখ খুঁজি দুঃখ যায় চলি।
আবার শান্তির সুখ যখন আসে, আরাম আয়েসে থাকি।
আকাশের সুন্দর রোদ্র যখন উঠে ,
ঝড় তুফানের গতি যখন থেমে যায় ,
গাছপালা কত আনন্দে হেলেদুলে নাচে।
জীবনের সাথে নেই তার তেমন বোঝাপড়া ,
আমরা তেমনি জীবনের সাথে করি অবহেলা।
পড়ে থাকি নিশ্চুপ ভাবে মাথানত করে চলি ,
সুখ দুঃখ চাই সমভাবে ভাগ করি ,
সুখ পাখির আনন্দ যখন আসে মনে ,
তখনই গাছের ডালে বসে প্রফুল্লতা পায় ধ্যানে।
সময়ের চাকা সময়ে ঘুরে ,
সবকিছু মাবুদের বিধান মতো চলে ,
ব্যর্থ জীবনের নেই কোন মূল্য।
প্রেমপ্রীতি আর ভালোবাসা সবই আল্লাহর সৃষ্টি ,
সব জীব জীবনকে ভালোরাখার চেষ্টা করে ,
মনি মানিক্য লাভ করতে পারে।
যদি সে সৎ পথে থেকে মেহনত করে চলে,
আফসোস করিবে নিজের সুখের স্বাস্থ্য হারালে।
একা একা হয় না কোন কিছু,
মিলেমিশে সুখের অন্বেষণে কাজ না করলে ,
কেহই আসেনি জগতে বিনাকাজে বসবাস করতে।
- ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম