• ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আরব আমিরাতে সড়ক দুর্ঘটনা, ৫ বাংলাদেশির মৃত্যু

usbnews
প্রকাশিত জুলাই ৮, ২০২৪
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনা, ৫ বাংলাদেশির মৃত্যু
নিউজটি শেয়ার করুনঃ

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছে। নিহতরা ঢাকার নবাবগঞ্জ এবং দোহার থানার বাসিন্দা বলে জানা গেছে। তারা সবাই আমিরাতের আজমান প্রদেশে থাকতেন।

রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪), শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)। তারা সবাই একই জায়গায় কাজ করতেন।

স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে তারা কাজের উদ্দেশে বের হয়ে আবুধাবি যাচ্ছিলেন। রাস্তায় তাদের বহন করা গাড়িটি আবুধাবি রোডে সাহামা এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।