• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’ আজ সড়ক ও রেলপথ বন্ধ থাকবে, সাংবাদিক ও জরুরি সেবার পরিবহনগুলো আওতামুক্ত

usbnews
প্রকাশিত জুলাই ১০, ২০২৪
কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’ আজ সড়ক ও রেলপথ বন্ধ থাকবে, সাংবাদিক ও জরুরি সেবার পরিবহনগুলো  আওতামুক্ত
নিউজটি শেয়ার করুনঃ

ঢাকা :কোটা সংস্কার আন্দোলনকারী বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এবার সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা করেছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে সারা দেশে শিক্ষার্থীদের সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ পালন করবে। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ঘোষণা দেন। কর্মসূচি ঘোষণায় বলা হয়, সাংবাদিক ও জরুরি সেবার পরিবহনগুলো এই ব্লকেড কর্মসূচির আওতামুক্ত থাকবে। তবে সড়ক ও রেলপথ সবকিছু বন্ধ থাকবে। গতকাল দেশের বিভিন্ন জায়গার শিক্ষার্থীদের সঙ্গে গণসংযোগ করেছেন। আদালতের নির্দেশের বাইরেও তারা সরকারের নির্বাহী বিভাগের কাছ থেকে লিখিত আশ্বাস চান কোটা সংস্কারের বিষয়ে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুজন ছাত্রের আবেদনের প্রেক্ষিতে আজ সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি হবে।

কোটা সংস্থার আন্দোলনের শিক্ষার্থীদের দাবি, এক. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে; দুই. ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে; তিন. সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে এবং চার. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

দিনভর বাংলা ব্লকেড : সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ পালনের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ঘোষণা দেন।

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীরা সাংবাদিকদের জানান, মঙ্গলবারও দেশের বিভিন্ন জায়গার শিক্ষার্থীদের সঙ্গে গণসংযোগ করেছেন। আদালতের নির্দেশের বাইরেও তারা সরকারের নির্বাহী বিভাগের কাছ থেকে লিখিত আশ্বাস চান কোটা সংস্কারের বিষয়ে। এ কারণে তারা বুধবার সকাল-সন্ধ্যা ব্লকেড পালনের সিদ্ধান্ত নিয়েছেন।