• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

আন্দোলনকারীরা বলেন, কোটা সংস্কার নিয়ে টালবাহানা করা হচ্ছে

usbnews
প্রকাশিত জুলাই ১৩, ২০২৪
আন্দোলনকারীরা বলেন, কোটা সংস্কার নিয়ে টালবাহানা করা হচ্ছে
নিউজটি শেয়ার করুনঃ

কোটা সংস্কার নিয়ে টালবাহানা করা হচ্ছে। একবার সরকার আমাদের বলছে আদালতের রায়ে আমরা হস্তক্ষেপ করতে পারবো না, আবার আদালত বলছেন সরকার চাইলে কোটা সংস্কার করা যাবে। আমরা চাই আমাদের দাবি দ্রুত মেনে নেওয়া হোক।

শিক্ষার্থীদের কোটা বাতিলের চলমান আন্দোলনের অংশ হিসেবে গতকাল চট্টগ্রামে লংমার্চ শেষে এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ। সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবি ও আন্দোলনরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এই লংমার্চের আয়োজন করা হয়।