• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

রাজধানীতে শ্রমজীবী মানুষের ভুখা মিছিল

usbnews
প্রকাশিত জুলাই ১৩, ২০২৪
রাজধানীতে শ্রমজীবী মানুষের ভুখা মিছিল
নিউজটি শেয়ার করুনঃ

দুর্নীতি, লুটপাট বন্ধ ও আকাশছোঁয়া দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে শ্রমজীবী মানুষের ভুখা মিছিল অনুষ্ঠিত হয়েছে।। শনিবার বিকেলে আরামবাগ থেকে শুরু হয়ে দৈনিক বাংলা বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সময় তারা দ্রব্যমূল্য কমানোর দাবিতে নানা স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে সাধারণ শ্রমিকরা বলেন, সরকারের সিন্ডিকেট আর দুর্নীতির কারণে নিত্যপন্যের দাম এখন আকাশছোঁয়া। আমরা গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ এখন দিশেহারা। মানুষ বাঁচাতে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। দেশ থেকে লুটপাট আর দুর্নীতি দূর করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।