• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে তিন ভারতীয় সেনা নিহত

Usbnews.
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৩
জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে তিন ভারতীয় সেনা নিহত
নিউজটি শেয়ার করুনঃ

জম্মু-কাশ্মীরে হামলায় তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন সেনা। ভারতীয় সেনাবাহিনীর বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদেন মতে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় কাশ্মীরি অধিকাকামী ও সেনা সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সেনা হতাহতের ঘটনা ঘটে।

খবরে বলা হয়, বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজৌরি অঞ্চলের পুঞ্চ জেলার দেরা কি গালির মধ্য দিয়ে যাওয়ার সময় দুটি সামরিক যানে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এরপরই উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

এর আগে বুধবার (২০ ডিসেম্বর) রাত থেকে দেরা কি গালি এলাকায় অভিযান শুরু করে সেনারা। যা এখনও অব্যাহত রয়েছে।

পুঞ্চ জেলায় গত এক মাসেরও কম সময়ের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর ওপর কাশ্মীরি অধিকা কামীদের দ্বিতীয় হামলা এটা।

গত মাসে রাজৌরি কালাকোট এলাকায় সেনাবাহিনী ও এর বিশেষ বাহিনী ‘সন্ত্রাস বিরোধী অভিযান’ শুরু করার পর দুই ক্যাপ্টেনসহ পাঁচজন সেনা নিহত হন।