• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

কোটা আন্দোলনকারীদের ওপর ফের ছাত্রলীগের হামলা, গুলি, ককটেল বিস্ফোরণ , হামলায় আহত ২ শতাধিক ঢাকা মেডিকেলে

usbnews
প্রকাশিত জুলাই ১৫, ২০২৪
কোটা আন্দোলনকারীদের ওপর ফের ছাত্রলীগের হামলা, গুলি, ককটেল বিস্ফোরণ , হামলায় আহত  ২ শতাধিক ঢাকা মেডিকেলে
নিউজটি শেয়ার করুনঃ

কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের পর ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাবিতে অবস্থান নিয়েছে পুলিশ। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাবির দোয়েল চত্বর এলাকা থেকে অভিযান শুরু করে তারা। এ সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি গ্রুপ এবং পুলিশের সাঁজোয়া যান একসঙ্গে সামনের দিকে যেতে দেখা যায়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার পর ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেওয়া শুরু করে। এসময় ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিতে দেখা গেছে। এদিকে সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে শহীদউল্লাহ হলের ভেতরে অবস্থান করা কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রভোস্ট ড. মোহাম্মদ জাভেদ হোসেনের উপস্থিতিতে হলের নিচে নেমে আসেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশকে দেখে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিকেল সাড়ে ৩টার দিকে হামলা করে ছাত্রলীগ। মূলত ঢাবির একটি হল থেকে হামলার সূত্রপাত হয়। এরপর চলতে থাকে সংঘর্ষ। এতে আহত হয়ে দেড় শতাধিক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এদিকে বিকেল ৫টার পর শহীদউল্লাহ হলের সামনে সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় এবং ইট-পাটকেল ছুড়তে দেখা যায় ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের।

mzamin

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের  মহড়া দিচ্ছে ছাত্রলীগ। এসময় কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে  সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের অবস্থান থেকে একজনকে গুলি করতে দেখা গেছে।

লাঠিসোঁটা হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা

লাঠিসোঁটা হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা

  লাঠিসোঁটা ও দা দিয়ে আঘাত করা হয় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর। আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
লাঠিসোঁটা ও দা দিয়ে আঘাত করা হয় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর। আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
ছাত্রলীগের নেতা–কর্মীদের হামলার শিকার হয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
ছাত্রলীগ নেতা–কর্মীদের মারধরে আহত হয়েছেন অনেক শিক্ষার্থী। আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। আজ সোমবার বিকেলেআন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা। আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

বিকেল ৫টার পরপর এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। তবে কারা এসব ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীদের লাঠি-সোটা নিয়ে সড়কে অবস্থান করতে দেখা গেছে।

এদিকে বিকেল ৫টা ৪০ মিনিট থেকে পরবর্তী ৩ মিনিটে আরও ৬টি ককটেল বিস্ফোরণ হয়েছে। এই মুহূর্তে ছাত্রলীগের কয়েক হাজার শিক্ষার্থী শহীদুল্লাহ হলের সামনে লাঠি সোটাসহ অবস্থান নিয়েছেন। শহীদুল্লাহ হলের ভেতরে অবস্থান করছেন সাধারণ শিক্ষার্থী ও কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ সোমবার বিকেলে

আহত শিক্ষার্থীদের বেশির ভাগই ইটপাটকেল ও লাঠির আঘাত পেয়েছেন। আজ সোমবার বিকেলে ঢাকা মেডিকেলে

আহত শিক্ষার্থীদের মধ্যে অনেক নারী শিক্ষার্থীও রয়েছেন। আজ সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে

হকিস্টিক, রড, স্ট্যাম্প নিয়ে বঙ্গবন্ধু, জিয়া, একাত্তর হল ছাত্রলীগের নেতাকর্মীদের আন্দোলনকারীদের উপর আক্রমণ করতে দেখা যায়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীর অধিকাংশই ছিলেন হেলমেট পরিহিত।