চলমান কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ ও পুলিশী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। গতকাল তারা বক্তৃতা বিবৃতির মাধ্যমে এই নিন্দা জ্ঞাপন করেন। তারা বলেন, ছাত্রদের ওপর নির্যাতন করে, হল থেকে বের করে, এই আন্দোলন দমন করতে পারবেন, তাহলে বোকার স্বর্গে বাস করছেন।
বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সশস্ত্র হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে নৃশংসভাবে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়েই এই হিংস্র হামলা চালানো হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রক্তাক্ত পন্থায় দমনের যে দৃশ্য দেশবাসী অবলোকন করলো তা আওয়ামী ফ্যাসিবাদের আরেকটি হিংস্র অধ্যায় হিসেবে ইতিহাসে সংযোজিত হবে। এদের হাতে জনগণ, রাষ্ট্র, সমাজ, স্বাধীনতা, সার্বভৌমত্ব কখনোই নিরাপদ নয়। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, পুলিশ ও সন্ত্রাসীদের দ্বারা শিক্ষার্থীদের রক্ত ঝরানোর বীরত্ত্বে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আত্মহারা। দমণ-পীড়ণের ভয়াবহ পন্থা অবলম্বন করে তারা দেশবাসীকে নিথর-নিস্তব্ধ করতে চায়। আওয়ামী সরকার গণতন্ত্রকামী রাজনৈতিক দলের আন্দোলনের ওপর যেভাবে স্টিমরোলার চালাচ্ছে, ঠিক একইভাবে সাধারণ শিক্ষার্থীর চলমান আন্দোলনকে দমনের পন্থা গ্রহণ করেছে। তিনি বলেন, পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যৌথভাবে ঢাকা বিশ^বিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে পৈশাচিক হামলা চালিয়ে অসংখ্য ছাত্রছাত্রীকে আহত করেছে। কোটা সংস্কারের ন্যায্য দাবিতে রাজধানীসহ সারাদেশে বিশ^বিদ্যালয়-স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাজপথের উত্তাল আন্দোলনে সরকার বেসামাল হয়ে পড়েছে, সেজন্যই আন্দোলন দমাতে এখন রাষ্ট্রশক্তি নির্দয়ভাবে ব্যবহার করা হচেছ, এটাই আওয়ামী ফ্যাসিবাদের চিরাচরিত বৈশিষ্ট।

বিএনপি মহাসচিব বলেন, কোটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে ডামি আওয়ামী সরকার ক্রমাগত প্রতারণা করে যাচ্ছে, কারণ জনগণের সঙ্গে প্রতারণা করা আওয়ামী লীগের ঐতিহ্য। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ২০১৮ সালে কোটা বাতিলের পর চলতি বছর পুনরায় ভিন্ন কায়দায় কোটা পুনর্বহাল করলেন।
শিক্ষার্থীদের ওপর নির্মম আঘাত করতে যারা আইন শৃঙ্খলা বাহিনীসহ ছাত্রলীগ গুন্ডাদের লেলিয়ে দেয় তারা মানবতাবিরোধী ও মনুষ্যত্বহীন উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি ও হানাহানি যাদের অবলম্বন তারা কলেজ-বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনেও শংকিত হয়ে পড়ে। কারণ লুটপাটের ভাবধারায় চালিত সরকারের দ্বারা কখনোই নানা শ্রেণী-পেশার মানুষের কোন অংশেরই অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তাই সম্মিলিত কন্ঠের আওয়াজকে নিস্তব্ধ করতে তারা ভয়ঙ্কর হিংস্রতার পথ বেছে নেয়।
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। তাদের অভিযোগ, সরকারদলীয় নেতারা বৈষম্যমূলক কোটার পক্ষে অবস্থান নিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছেন।
সোমবার এক বিবৃতিতে এবি পার্টির আহ্বায়ক সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু এ অভিযোগ ও প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীরা সরকারের জারি করা প্রজ্ঞাপনের পক্ষে আন্দোলন করছিলেন। কথা ছিল সরকারপক্ষের আইনজীবীরা আদালতে কোটা বাতিলের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরবেন। তা তো হয়নি, বরং আশ্চর্যজনকভাবে সরকারদলীয় নেতারা বৈষম্যমূলক কোটার পক্ষে অবস্থান নিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছেন।
এবি পার্টির নেতারা মনে করেন, বর্তমান সরকার সব সময় নির্যাতনের মাধ্যমে যৌক্তিক আন্দোলন দমন করে আসছে। এর আগে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কিশোর ছাত্রদের ওপরও তারা ছাত্রলীগের হেলমেট বাহিনী লেলিয়ে দিয়েছিল। সোমবারও একই কায়দায় বিপুলসংখ্যক বহিরাগত কিশোর গ্যাং ও যুবলীগের সন্ত্রাসীদের দিয়ে দুই শতাধিক ছাত্রছাত্রীকে আহত করা হয়েছে।
কোটা সংস্কারের দাবি যৌক্তিক উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সমাজের অনগ্রসর শ্রেণি, প্রতিবন্ধী, বীর মুক্তিযোদ্ধার সন্তানসহ আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা রাখা যেতে পারে। বাকি ৯৫ শতাংশ মেধাবীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান তাঁরা।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) যুক্তরাষ্ট্র শাখা

জাগপা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া দেশের ছাত্র ,যুব সমাজকে আরেকটি নতুন “যুদ্ধের জওয়ান” আখ্যা দিয়ে ফ্যাসিবাদী সরকারের বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা আছে রক্ষা করো! গণতন্ত্র নেই যুদ্ধ করো! ভোটাধিকার নেই আদায় করো। তবেই জনগণের বিজয় ফিরে আসবে ইনশাআল্লাহ।
জাগপা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া বিবৃতিতে আরো বলেন , ন্যায়সংগত অধিকার আদায়ে আলোকিত রাষ্ট্র গড়ার লক্ষ্যে রাজপথে আন্দোলনরত নতুন প্রজন্মের ছাত্রদের ‘রাজাকার’ আখ্যায়িত করে সরকারের ধৃষ্টতাপূর্ণ, অপরিণামদর্শী ও উসকানিমূলক বক্তব্য পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তুলেছে। তিনি বলেন, ভোটের অধিকার, নিরাপদ সড়কের অধিকার, চাকরির অধিকার, সর্বোপরি স্বাধীনতা ও সাম্যের অধিকার নিয়ে যারাই বিবেকের কণ্ঠস্বর হিসেবে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছে, তাদের এবং প্রজাতন্ত্রের নাগরিকদের স্বাধীনতার শত্রু হিসেবে চিহ্নিত করা সরকারের ‘রাষ্ট্রীয় অপরাধ’।
সেই মুক্তিযুদ্ধকে সম্মান জানানো, মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর ব্যাপারে আমাদের কারোই আপত্তি থাকার কথা না। আর সেই আপত্তি থাকলে কেউ গ্রহণও করবে না। কিন্তু ৫৪ বছর পরে যারা যুদ্ধ করেছে তাদের ছেলেমেয়েও নয়, তাদের নাতি-পুতিদের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা রাখা হবে এবং সেটাও সরকারি চাকরির ক্ষেত্রে শতকরা ৫৬ ভাগ, এটাতো চলতে পারে না। এই ছিল ছাত্রদের দাবি।
সেই ছাত্রদের উপর ২৫ মার্চে হানাদার বাহিনীর মতো হেলমেট দিয়ে ছাত্রলীগের চিহ্নিতসন্ত্রাসীদের লেলিয়ে দেয়ার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অপরাধীদের বিচার হবে না সেটা জাতি জানে। তাই ওদের আজীবন ছাত্রত্ব বাতিল করে ছাত্রদের হাতে তুলে দেয়ার আহ্ববান জানাচ্ছি।
আজ রাষ্ট্রের সকল কাঠামো গুলোতে অচলাবস্থা বিরাজ করছে। এই আওয়ামী লীগ জালীমশাহী দেশকে তাবেদার রাষ্ট্রে পরিনত করেছে। অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগ আবারও লগি-বৈঠা ও হত্যার রাজনীতি শুরু করতে চায়! তবে যত পরিকল্পনাই আওয়ামী লীগ করেন না কেন তাদেরকে করুন পরিনতি নিয়েই বিদায় নিতে হবে।
‘বাংলাদেশের স্বার্থ সুনিশ্চিত না করে ভারতকে রেল করিডোর সুবিধা প্রদান বস্তুত ইতোপূর্বে রেল, স্থল, নৌ করিডোর ও সামুদ্রিক বন্দর ব্যবহারের চেয়ে আরও বিপজ্জনক আত্মসমর্পণ।
‘বিদ্যমান অবকাঠামোর উন্নতি না করে ভারতের ট্রেন চলাচল শুরু হলে তা বাংলাদেশের ধারণ ক্ষমতার চেয়ে বেশি ট্রেন চলাচল রেল যোগাযোগ ব্যবস্থায় বাড়তি চাপ তৈরির আশঙ্কা করছেন যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞরা। আবার সর্বত্র বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতকে ট্রেন চলাচলের সুযোগ করে দিলে বাংলাদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। এতে নাগরিক হিসেবে সকলের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। করিডোরের আড়ালে সিলগালা করা ভারতীয় রেল-বগিতে সশস্ত্র সামরিক লোক ও অস্ত্র সরঞ্জাম ঢুকলে অনেকেই এসব ভারতীয় রেল-বগিগুলোকে গ্রিক মহাকাব্যের ট্রোজান হর্সের সাথে তুলনা করেন, যে কাঠের হর্সের পেটে গ্রিক সৈন্যরা লুকিয়ে ছিল, আর নিশিরাতে ঝাঁপিয়ে পড়ে ট্রয় নগরীকে ধ্বংস করেছিল।’
জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ )বাংলাদেশ

জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ )বাংলাদেশ এক বিবৃতিতে জানিয়েছে, শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত করার কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে জানিয়েছে, আন্দোলনকারীদের ওপর হামলা করতে ছাত্রলীগ বাইরে থেকে একশো জন শুটার নিয়ে এসেছিল। তাদের পরনে ছিল হেলমেট ও কালো টি-শার্ট। হাতে পিস্তলসহ অন্যান্য অস্ত্র ছিল। এরা সাভার ও আশুলিয়ার লোকাল গ্যাং হতে পারে। ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের সামনে রেখে হামলা চালায়। হামলা থেকে বাঁচতে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের ভেতরে আশ্রয় নেন। এ সময় তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রথমে আক্রমণের শিকার হলেও পরে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগকে ধাওয়া দেন। হল থেকে হাজারো শিক্ষার্থী বের হয়ে এলে ছাত্রলীগ পিছু হঠে। সেসময় পুলিশ সামনে এসে সাধারণ শিক্ষার্থীদের সংঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং গুলি চালায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশে গুরুতর আহত হন ঢাকা কলেজের সমন্বয়ক মাস্টার্সের শিক্ষার্থী নাজমুল হাসান। এদিন বিকাল চারটার দিকে পলাশীতে ছাত্রলীগের হামলার শিকার হন। এ সময় মাথায় গুরুতর আঘাত পান তিনি। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করেন।অবস্থা গুরুতর ও উন্নতি না হওয়ায় ঢাকা মেডিকেল থেকে পরবর্তীতে তাকে ঢাকার একটি বেসরকারি মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসেন সহপাঠীরা।চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় অতিরিক্ত আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার জ্ঞান ফেরেনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশে গুরুতর আহত হন ঢাকা কলেজের সমন্বয়ক মাস্টার্সের শিক্ষার্থী নাজমুল হাসান। এদিন বিকাল চারটার দিকে পলাশীতে ছাত্রলীগের হামলার শিকার হন। এ সময় মাথায় গুরুতর আঘাত পান তিনি। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করেন।
অবস্থা গুরুতর ও উন্নতি না হওয়ায় ঢাকা মেডিকেল থেকে পরবর্তীতে তাকে ঢাকার একটি বেসরকারি মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসেন সহপাঠীরা।
চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় অতিরিক্ত আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার জ্ঞান ফেরেনি।
‘গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে, কানেক্টিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে, তাতে আমাদের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। আমাদের নিশ্চয়ই ১৯৭২ সালে ভারতের সাথে স্বাক্ষরিত ২৫ বছরের গোলামি চুক্তির কথা স্মরণ আছে। ৫২ বছর পর সে ধারাবাহিকতায় গত ২২ জুন ২০২৪, ভারতের সাথে সমঝোতার আড়ালে যেসব চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে। এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হবার আশঙ্কা দেখা দিয়েছে। এসব চুক্তি—স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে, যা খুবই বিপজ্জনক এবং দেশের স্বাধীনতার প্রতি হুমকি। এটি শান্তিপূর্ণ সহাবস্থান ও জোটনিরপেক্ষ নীতির পরিপন্থী।’
ভারতের ইনস্পেস এবং বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ স্যাটেলাইট সমঝোতা, ডিজিটাল পার্টনারশিপ, গ্রিন পার্টনারশিপ, সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি ইত্যাদি নানা নাম দিয়ে যে দশটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো, তাতে বাংলাদেশের প্রাপ্তিশূন্য। আর এসব লোকানোর জন্য এবং জনগণকে ভিন্ন পথে ধাবিত করার নীল নকশায় কোটা রায় সামনে নিয়ে এসে ছাত্রদের উপর ছাত্রীলীগের হেলমেট বাহিনীকে লেলিয়ে দেয়া হয়েছে। মেধার সাথে প্রতারণা মূলক কোটা চিরতরে নিষিদ্ধ করতে হবে। হামলাকারীদের আজীবনের জন্য ছাত্রত্ব বাতিল করে আটক করতে হবে। প্রকাশ্য এসব খুনিদের বিচার করলেও কম হবে।
শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে: কর্নেল অলি (বীর বিক্রম)

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নারকীয় হামলা-নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
মঙ্গলবার (১৬ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, একটি যৌক্তিক দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর সরকারি পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগের সশস্ত্র হামলা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। সোমবার দুপুরে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হলে ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে নারীসহ অসংখ্য শিক্ষার্থী আহত হয়। আমি এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
কর্নেল অলি বলেন, শোষণ ও বৈষম্যমুক্ত, ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্রের জন্য আমরা মুক্তিযুদ্ধ করলেও উপেক্ষিত মুক্তিযুদ্ধের উদ্দেশ্য। এদেশে আওয়ামী লীগ ছাড়া কারও কোনো অধিকার নেই। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের দাবি-দাওয়া যৌক্তিক ও ন্যায়সঙ্গত। মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবিসমূহ সরকারকে এখনই মেনে নিতে হবে। মনে রাখতে হবে, মেধাবী শিক্ষার্থীরা রাষ্ট্রের সম্পদ। তাদের হত্যা করা বা ধ্বংস করা রাষ্ট্রের কর্ম হতে পারে না।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে মুক্তিযুদ্ধের অর্থ্যাৎ স্বাধীনতা যুদ্ধের প্রধান অঙ্গীকার ছিলো সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা, বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করা। সাংবিধানিকভাবে ও আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান। আমি রণাঙ্গনের একজন বীর বিক্রম হিসাবে বলবো, সন্তানদের চাকরির জন্য মুক্তিযুদ্ধ করি নাই ; বৈষম্য দূরীকরণের জন্যই আমরা দেশ স্বাধীন করেছি।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
জোটের নেতারা হামলার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করে বলেন, এই হামলার ‘উসকানিদাতা’ প্রধানমন্ত্রী নিজেই। শিক্ষার্থীদের উপর সহিংস হামলা সংকটকে আরও তীব্র করবে। তাই সময়ক্ষেপণ না করে অবিলম্বে কোটা সংস্কারের দাবি মেনে নেওয়ার আহ্বানও জানিয়েছে তারা। গতকাল সোমবার বাম গণতান্ত্রিক জোটের বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী এ বিবৃতি দেন।
ছাত্রদের আন্দোলন ন্যায়সঙ্গত মন্তব্য করে বিবৃতিদাতারা বলেন, দমন পীড়ন করে এই আন্দোলন দমন করা করা যাবে না। তারা বলেন, সমাজের বিভিন্ন অনগ্রসর অংশকে বিশেষ সুবিধা দিয়ে মূল স্রোতে নিয়ে আসার জন্য সারা দুনিয়াতেই কোটা ব্যবস্থা চালু আছে। আবার এটা ঠিক যে কোটা ব্যবস্থা চালু হয় তা ক্রমে বিলোপ সাধনের জন্য। সমাজের নারী, প্রতিবন্ধী, আদিবাসীসহ অনগ্রসর শ্রেণির জন্য কোটা থাকা প্রয়োজন মেনে নিয়ে এতে বলা হয়, কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিদের সুবিধা দেওয়ার নামে ৩০ শতাংশ কোটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সেজন্য কোটা পদ্ধতির সংস্কারের দাবি যৌক্তিক।
২০১৮ সালে সরকার কোটা ব্যবস্থা বাতিল করে পরিপত্র জারি ‘কারো কাম্য ছিল না’ মন্তব্য করে বাম নেতারা বলেন, সম্প্রতি উচ্চ আদালতের রায়ে কোটা ব্যবস্থা বাতিলের পরিপত্র বাতিল ঘোষণা করায় এর বিরুদ্ধে আবার ছাত্ররা আন্দোলনে নামে। চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি বিরক্ত হয়ে ২০১৮ সালে কোটা পদ্ধতি সম্পূর্ণ বিলুপ্ত করেছেন। এর মাধ্যমে সরকারপ্রধান তার শপথ ভঙ্গ করেছেন। কারণ, তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় অঙ্গীকার করেছেন রাগ, অনুরাগের বশবর্তী হয়ে কোনো কার্য সম্পাদন করবেন না।
রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার’ বলে যে স্লোগান দেওয়া হয়েছে, তার জন্য প্রধানমন্ত্রীকেই দায়ী করেন বাম নেতারা। তারা বলেন, তিনি (প্রধানমন্ত্রী) আন্দোলনকারীদের উদ্দেশ করে বলেছেন, মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিদের কোটা না দিয়ে রাজাকারদের নাতি-পুতিদের কোটা দেব? এর মাধ্যমে তরুণ প্রজন্মের ছাত্র-যুবকদেরকে উদ্দেশ্যেপ্রণোদিতভাবেই মুক্তিযুদ্ধের বিরোধী শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করে নির্যাতনের মাধ্যমে আন্দোলনকে দমন করতে চাইছেন।
ইডেন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় ছাত্র ফ্রন্টের সুস্মিতা মরিয়ম, অদিতি ইসলাম, ইনজামাম, প্রিয়া, ছাত্র ফ্রন্ট মার্কসবাদীর সায়মা আফরোজ, সুমিসহ ২ শতাধিক ছাত্র আহত হয়েছে দাবি করে বিবৃতিতে বলা হয়, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের বাধা ও হামলা করেছে পুলিশ ও ছাত্রলীগ। এই হামলার ‘উসকানিদাতা’ প্রধানমন্ত্রী নিজেই। এছাড়াও গত কয়েকদিনে আন্দোলনকারীদের নামে পুলিশ ‘মিথ্যা মামলা’ও দায়ের করেছে। এটিকে কোনোভাবেই মেনে নেয়া যায় না।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বিবৃতিতে বলেন, শিক্ষার্থীদের উপর ‘সহিংস’ হামলা সংকটকে আরও তীব্র করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের পর থেকেই পুলিশের হুমকি ও ছাত্রলীগের হামলার প্রস্তুতি চলতে থাকে। যার ফলশ্রুতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটতে থাকে। সোমবার দুপুরে ইডেন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সশস্ত্র হামলা এবং দুই শতাধিক ছাত্রছাত্রীর আহত হওয়ার ঘটনায় প্রমাণিত হয় এই হামলা পূর্ব পরিকল্পিত।
মাহমুদুর রহমান মান্না
চলমান ছাত্রদের কোটা আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমি এই ছাত্রদের সঙ্গে একাত্ম। তিনি বলেন, যদি মনে করেন অত্যাচার করে, মামলা দিয়ে, লাঠিপেটা করে, তাদের ওপর নির্যাতন করে, হল থেকে বের করে, এই আন্দোলন দমন করতে পারবেন, তাহলে বোকার স্বর্গে বাস করছেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, শিক্ষার্থীদের দাবিটাতো খুব স্বাভাবিক ছিল, মুক্তিযোদ্ধাদের তো কেউ অসম্মান করেনি। মুক্তিযুদ্ধকে অসম্মান করবার কোনও প্রশ্ন নেই। কারণ, মুক্তিযুদ্ধ করেই বাংলাদেশের জন্ম হয়েছে। কাজেই সেই মুক্তিযুদ্ধকে সম্মান জানানো, মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর ব্যাপারে আমাদের কারোই আপত্তি থাকার কথা না। আর সেই আপত্তি থাকলে কেউ গ্রহণও করবে না। কিন্তু ৫৪ বছর পরে যারা যুদ্ধ করেছে তাদের ছেলেমেয়েও নয়, তাদের নাতি-পুতিদের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা রাখা হবে এবং সেটাও সরকারি চাকরির ক্ষেত্রে শতকরা ৫৬ ভাগ, এটাতো চলতে পারে না। এই ছিল ছাত্রদের দাবি। আজ এখনও পর্যন্ত ওই শিক্ষার্থীরা কোনও রাজনীতির কথা বলেনি, কোনও দলের কথা বলেনি। সরকারের সমালোচনা করে বা সরকারের পদত্যাগ বা সরকারের বিশেষ কোনও শাস্তি দাবি করেনি।
আন্দোলন প্রসঙ্গে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, এটা আদালতের কোনও কাজ না। আদালতকে কোনও কিছু বলবার আগে খেয়াল করতে হবে, এই কথা পরিষ্কারভাবে সংবিধানে আছে যে, যারা অনগ্রসর অংশ তাদের জন্য কোটা থাকবে। বাকিদের কোটার কথা বলা নেই। এই প্রেক্ষিতে ছাত্ররা বলছে, তাদের জন্য যতটা সম্ভব রেখে বাকিটা মেধার ভিত্তিতে দিয়ে দেন। আমরা বলতে চাই, আমরা পূর্ণরূপে এই দাবি সমর্থন করি। আমি ছাত্রদের আন্দোলন শুধু সমর্থন করি। আমি বিশেষভাবে তাদের ধন্যবাদ দেই, তারা এত উসকানির পরেও শান্তভাবে নিরীহভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করবার চেষ্টা করছেন।
ড. আসিফ নজরুল
ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আসিফ নজরুল বলেন, আমি কে, রাজাকার – এই শ্লোগান শুনতে বা দিতে কারো ভালো লাগার কথা না। আমি যতোটুকু বুঝেছি, কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আতœপরিচয় দেয়ার মতো করে এই শ্লোগান দেয়নি। তারা এটা বলেছিল গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ ও হতাশ হয়ে। তরপরও তাদের প্রতিক্রিয়া মানানসই কিনা সেই প্রশ্ন আসতে পারে। তবে তা আসতে হবে প্রধানমন্ত্রীর বক্তব্যর প্রেক্ষিতকে বিবেচনায় নিয়ে।
আমাদের প্রধানমন্ত্রী একজন অভিজ্ঞ মানুষ, বয়সে আন্দোলনকানীদের নানী-দাদী পর্যায়ের। তিনি দেশের সর্বোচ্চ পদে আসীন। উনার বক্তব্য কি উনার অবস্থান, বয়স ও অভিজ্ঞতার সাথে মানানসই ছিল? এই প্রশ্ন তোলার সৎসাহস না থাকলে এবং এরসাথে ছাত্রদের ক্ষোভের কার্যকারণ বিবেচনায় না নিলে, ছাত্রছাত্রীদের একতরফাভাবে দোষ দেয়া ঠিক হবে না।
সরকারের মন্ত্রীরা এখন আন্দোলনকারীদের মোকাবেলা করার প্রকাশ্য নির্দেশ দিচ্ছেন। এরপর তাদের উপর নির্বিচার হামলার ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায়। আমার ধারণা এই আক্রমণের প্রেক্ষিত তৈরী করার জন্য আন্দোলনকারীরা নিজেদের রাজাকার বলেছে এমন জঘন্য অপবাদের সৃষ্টি করা হয়েছিল। মনে রাখতে হবে, তাদের ওপর প্রতিটি আক্রমণ ফৌজদারী অপরাধ, এর দায় আন্দোলনকারীদের মোকাবেলার নির্দেশদাতাদেরও।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাঙ্গনের ছাত্রছাত্রীরা এদেশের সাধারণ মানুষের সন্তান। ১৯৭১ সালে এই মানুষদের ৯৫ শতাংশ মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে অংশ নিয়েছে বা সাহায্য করেছে। সরকারের কাছে আহবান জানাই, ১৯৭১ সালের জনযুদ্ধের এই মুক্তিযোদ্ধাদের সন্তানদের উপর ছাত্রলীগের অস্রধারীদের আর লেলিয়ে দিবেন না। মানুষের অভিশাপ আর নিবেন না।
ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, মারধর ও সংঘর্ষের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। শত শত শিক্ষার্থীর রক্ত জড়িয়ে ছাত্রলীগ অত্যন্ত জঘন্য ইতিহাস রচনা করেছে। এই পৈশাচিক হামলার নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি।
এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আদালতের দোহাই দিয়ে সময়ক্ষেপণ করছে সরকার। সময় ক্ষেপন না করে কোটা সংস্কারের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। তিনি হামলা, মামলা ও দমন-পীড়নের পথ পরিহার করার দাবি জানান। কোটা আন্দোলনকারীদেরকে প্রতিপক্ষ বানিয়ে সরকার নিজেদের সর্বনাশা পতন ডেকে আনছে। সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটাপদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সারাদেশে কোটা আন্দোলনকারী নিরীহ নিরপরাধ ছাত্রদের উপর ছাত্রলীগের বর্বর হামলা করে রক্তের নেশায় মেতে ওঠে।
লেবার পার্টি

মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের নামে নতুন প্রজন্মের মধ্যে বিভক্তি অশুভ লক্ষণ মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ারে বসে স্বাধীনতার পক্ষ-বিপক্ষের নামে নিজেই নতুন প্রজন্মকে বিভক্তিকে উষ্কে দিয়েছেন। মূলত সরকারের এমপি মন্ত্রী আমলা ও দলীয় নেতা-কর্মীদের দুর্নীতিকে আড়াল করতে ইস্যু তৈরির অপচেষ্টা করছেন। ট্রানজিটের নামে করিডোর দিয়ে দেশের স্বাধীনতা সার্বোভৌমত্ব খর্ব করেছেন। জনগণ যেন ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ সংগ্রাম জোরদার করতে না পারে তাই ইস্যু দিয়ে ইস্যু চাপা দেয়ার চক্রান্ত হচ্ছে। বাংলাদেশ লেবার পার্টির প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলেন।
খেলাফত মজলিস

ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।
প্রদত্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদের বলেন, গত ১লা জুলাই থেকে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে শান্তিপূর্ণ আন্দোলন করছে তা ন্যায়সঙ্গত। কিন্তু শিক্ষার্থীদের এই ন্যায্য দাবিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী গতকাল যে বক্তব্য দিয়েছেন তাতে শিক্ষার্থীরা ক্ষোভে আরো ফুঁসে উঠেছে। পাশাপাশি সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে আজকে দিনভর আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। এতে শতাধিক শিক্ষার্থী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা ছাত্রলীগের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে হামলাকারীদেরকে গ্রেফতার করতে হবে। ছাত্রদের ন্যায্য দাবি কোটা সংস্কার করে মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত করার কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এই ধরণের পৈশাচিক কর্মকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদেরকে শাস্তি পেতেই হবে। তিনি আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা করেন এবং গভীর সমবেদনা জানান।
গণসংহতি আন্দোলন
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বিবৃতিতে প্রধানমন্ত্রীকে দায়ী করে বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলন সম্পর্কে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তা অযৌক্তিক এবং অনভিপ্রেত বলে মন্তব্য করেছে গণসংহতি আন্দোলন।
সোমবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
দেশে দুঃশাসন, অর্থনৈতিক দুরবস্থায় নাকাল পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ সরকার তাদের ব্যর্থতা ঢাকতে নানান খেলায় মত্ত। এমনকি মুক্তিযুদ্ধকে বাজি ধরে, তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে খোদ মুক্তিযুদ্ধকেই বিতর্কিত করার নোংরা খেলায় মেতেছে তারা।
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের ওপর পুলিশ ও ছাত্রলীগের ব্যাপক হামলায় প্রচণ্ড নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, সরকার শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে দমন করতে ছাত্রলীগ নামধারী হেলমেট বাহিনীকে মাঠে নামিয়ে দিয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে এরা রক্তাক্ত করেছে ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রক্তে। এই ছাত্রলীগ পুলিশ একজোট হয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে তাদেরকে আক্রমণ করেছে, পিটিয়ে রক্তাক্ত করেছে, মারাত্মক জখম করেছে।
নেতৃবৃন্দ বলেন, এই হামলায় আহত হন শতাধিক শিক্ষার্থী। যাদের মধ্যে আছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব উমামা ফাতিমা, সদস্য সিমা আখতার, রেদওয়ানুল ইসলাম রনি, সায়মাসহ বেশ কয়েকজন নেতাকর্মী। তারা এখন ঢাকা মেডিকেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
দেশবাসীকে দেশি-বিদেশি ষড়যন্ত্র বিষয়ে সজাগ থাকার আহবান জানিয়ে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সমর্থন দানে আহ্বান জানান নেতৃবৃন্দ।