• ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পরে ‘হল ছাড়ব না’ স্লোগানে বিক্ষোভ ছাত্রীদের

usbnews
প্রকাশিত জুলাই ১৭, ২০২৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পরে  ‘হল ছাড়ব না’ স্লোগানে বিক্ষোভ ছাত্রীদের
নিউজটি শেয়ার করুনঃ

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুয়ায়ী বিকেল চারটার মধ্যে আবাসিক হল ছাড়তে বলা হয়।

শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

তবে এ সিদ্ধান্ত আসার পরে, বিশ্ববিদ্যালয়টির একমাত্র ছাত্রীদের আবাসিক  হলের শিক্ষার্থীরা প্রভোস্ট দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেছে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ৯৭তম জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে সব দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অবস্থানরত সব ছাত্রীকে নিরাপদ আবাসস্থলে যাওয়ার জন্য বিকেল সাড়ে চারটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।