• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

‘কমপ্লিট শাটডাউন’ প্রায় যানবাহনশূন্য সড়ক , রাজধানীর সাথে সব জেলার পরিবহন যোগাযোগ বন্ধ, পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে

usbnews
প্রকাশিত জুলাই ১৮, ২০২৪
‘কমপ্লিট শাটডাউন’ প্রায় যানবাহনশূন্য সড়ক , রাজধানীর সাথে সব জেলার পরিবহন যোগাযোগ বন্ধ, পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে
নিউজটি শেয়ার করুনঃ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ডাকা সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। এতে রাজধানীর সড়কে যানবাহন একেবারেই কম দেখা গেছে। বৃহস্পতিবার উত্তরা, মোহাম্মদপুর, আসাদগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, খামারবাড়ি, আজিমপুর, ফার্মগেট ও কাওরান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাস্তায় গণপরিবহন তেমন দেখা যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে অনেকে গন্তব্যস্থানে ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও রিকসায় করে যাচ্ছেন।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় কিছু যানবাহন চলতে দেখা গেছে। যাত্রীরা বলেন, ‘রাস্তায় তেমন গাড়ি নেই, এজন্য বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে।’

রাস্তার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি দেখা গেছে।

mzamin

রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত  শতাধিক আহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভেতরে ঢুকে অবস্থান নেয় পুলিশ। বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আন্দোলনকারীদের দিকে রাবার বুলেট ছোড়ে পুলিশ। রামপুরা ব্রিজ থেকে বাড্ডার ইউলুপ পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা।

এর আগে সকাল সাড়ে ১০টার পরে সেখানে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে।
পরে বেলা ১১টার দিকে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভেতরে ঢুকে সেখানে অবস্থান নেয়। বাইরে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে।
সেখানে বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে।

রাজধানীর মিরপুরে ১০ নম্বর গোলচত্বর এলাকায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলছে। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার পরে আন্দোলনকারীরা ধাওয়া দিয়ে পুলিশকে মিরপুর থানার দিকে নিয়ে যায়। আবার পুলিশ ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের মিরপুর ১০ নম্বরের দিকে নিয়ে যায়।

রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও র‍্যাবের সংঘর্ষ শুরু হয়েছে। রাজধানীর হাউজ বিল্ডিং থেকে রাজলক্ষী মোড় পর্যন্ত সড়কে হাজারো আন্দোলনকারী রয়েছেন। তাঁদের ওপর সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করছে পুলিশ ও র‍্যাব। ফলে ঢাকা–ময়মনসিং সড়কের উত্তরা অংশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান করে শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন।

কমপ্লিট শাটডাউনে’র অংশ হিসেবে রাজধানীর প্রগতি সরণি বসুন্ধরা গেটের সামনে থেকে নদ্দা, নতুন বাজার পর্যন্ত কোটাবিরোধী আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নদ্দা বাস স্টেশনের সামনে কয়েকশ শিক্ষার্থী আন্দোলনে অংশ নিচ্ছেন। পুরো প্রগতি সরণি সড়ক দখলে নিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার পর রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

মাদারীপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে। পরে পাল্টা হামলা চালায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষে ১০ পুলিশ সদস্য, দুই সংবাদকর্মীসহ আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

কোটা সংস্কারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মহাসড়কে যান চলাচল বন্ধ আছে, যানজটের সৃষ্টি হয়েছে।

ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয়। এদিন ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে ৬ জন মারা যান। আহত হন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী

মিরপুর-১০ গোলচত্বরে শিক্ষার্থীদের ধাওয়ায় আওয়ামী লীগের সমাবেশ পণ্ড

ঢাকার মিরপুর-১০ নম্বর গোলচত্বরে আওয়ামী লীগের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পণ্ড করে দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মিরপুর-১০ গোলচত্বরে ‘কোটাবিরোধী আন্দোলনের ওপর ভর করে স্বাধীনতা বিরোধীদের নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে এই সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠান করছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সমাবেশ চলাকালে ওই এলাকায় হাজারেরও বেশি আন্দোলনকারী উপস্থিত হয়ে ধাওয়া দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে চলে যান।

আন্দোলনকারীরা সমাবেশের জন্য আনা চেয়ার ভাঙচুর করেছেন, ব্যানার ছিঁড়ে ফেলেছেন।

এ ঘটনার কিছুক্ষণ পরেই পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে আশেপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন।

 

শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানীর সাথে দেশের সব জেলার পরিবহন যোগাযোগ বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অন্যান্য জেলা থেকেও আসছে না কোনো বাস। ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-বিজিবি-র‌্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে’ এদিন কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। হাসপাতাল, গণমাধ্যমসহ অন্যান্য জরুরি সেবা ছাড়া এই কর্মসূচি চলাকালে সব কিছু বন্ধ থাকবে—ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারের জানিয়েছেন, মালিকরা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিন সকাল সোয়া ৯টার দিকে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রী না থাকায় টার্মিনালের প্রায় সব টিকিট কাউন্টার ফাঁকা। টার্মিনালের অনেক বাস কাউন্টার বন্ধ দেখা গেছে। সারি সারি দাঁড়িয়ে আছে বাসগুলো।

চট্টগ্রামের কর্ণফুলী সেতু এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ চলছে। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে মিছিল করছিল। তাদের অভিযোগ শান্তিপূর্ণ সমাবেশের এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়। তারা হামলাকারীদের প্রতিরোধে করছিল। এসময় পুলিশ শিক্ষার্থীদের ওপর
হামলা করে। ত্রিমুখী সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।