আন্দোলনের আরেক অন্যতম সমন্বয়ক সারজিস আলমও পৃথক স্ট্যাটাসে প্রশ্ন রেখে বলেছেন, ‘একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ ! আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কীভাবে সংলাপ হতে পারে?’ এছাড়া আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, ‘গুলির সাথে কোনো সংলাপ হয় না। এই রক্তের সাথে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়।’